রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

দুর্বল হয়ে আঘাত হানল ‘অশনি’, ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৬৮ Time View

ডেস্ক নিউজ : অনেকটা দুর্বল হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অশনি। বুধবার মধ্যরাতে রাজ্যটির উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ে ঝড়টি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দফতর।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বুধবার মধ্যরাতে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল মাছিলিপটনম ও নার্সাপুরাম এলাকায় আঘাত হানে ঘূর্ণিঝড় ‘অশনি’। আগেই দুর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নেওয়ায় খুব একটি ক্ষয়ক্ষতি হয়নি উপকূলীয় অঞ্চলগুলোতে।

অন্ধ্রপ্রদেশের জাতীয় দুর্যোগ সংস্থা জানায়, ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বাতাসের গতিবেগে উপকূলে আছড়ে পড়ে অশনি। এরপর শুরু হয় ভারি বৃষ্টিপাত। উপকূলীয় অঞ্চলগুলোতে বৃহস্পতিবারও মানুষজনকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলেদেরকেও সাগরে যেতে নিষেধ করা হয়েছে।
 
ভারতের আবহাওয়া দফতর জানায়, অশনির প্রভাবে ওড়িশা ও পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরইমধ্যে পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা না থাকলেও অনেক অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা।

এদিকে অশনির কারণে পশ্চিবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশের বেশকয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়াও দিল্লি থেকে বেঙ্গালুরুর ফ্লাইটেও দেখা দেয় বিপর্যয়। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কিউএনবি/অনিমা/১২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit