বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

আর্জেন্টিনার বিপক্ষে খেলবে না ব্রাজিল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৪৫ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী ১১ জুন অস্ট্রেলিয়ার মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলার কথা ছিল ব্রাজিলের। কিন্তু ম্যাচটি বাতিল হয়ে গেছে। না খেলার ঘোষণা দিয়েছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন। 

এক সংবাদ সম্মেলনে বুধবার বিষয়টি নিশ্চিত করেন ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ক্রীড়া সমন্বয়ক জুনিনিও পাওলিস্তা। 

তিনি জানিয়েছেন, আগামী জুনে অস্ট্রেলিয়ার মাটিতে এই ম্যাচটি মাঠে গড়াবে না। তবে আগামী বছর এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এখনও এই বিষয়ে কিছুই জানায়নি। যদিও ম্যাচটি নিয়ে অস্বস্তি ছিল আর্জেন্টিনা শিবিরে। কেননা আগামী ১ জুন ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ইউরো জয়ী ইতালির বিপক্ষে। সেই ম্যাচ খেলে ৬ জুন ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা আছে মেসিদের।

তার ঠিক পাঁচ দিন পরই প্রায় সাড়ে নয় হাজার কিলোমিটারের দূরত্বে ছিল ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি। যা নিয়ে অস্বস্তি ছিল আর্জেন্টিনা ক্যাম্পে। কোচ লিওনেল স্ক্যালোনি এত দূরে গিয়ে সেই ম্যাচে খেলার বিপক্ষে ছিলেন। যার ফলে ম্যাচটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ছিল।

সেই ম্যাচ স্থগিত হওয়ার খবরটা শেষমেশ এলো প্রতিপক্ষ ব্রাজিলের কাছ থেকে। 

ব্রাজিলও আগামী মাসে খেলবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে। ফলে তাদের খেলোয়াড়দেরও বিশ্রামের বিষয়টি ভাবতে হচ্ছে।

এদিকে, আগামী জুনের উইন্ডোতে কেবল দুটোই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তের সমন্বয়ে ইউরোপের মাটিতে আরও একটি কিংবা একাধিক ম্যাচ খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আর্জেন্টাইন সংবাদ মাধ্যম।

কিউএনবি/অনিমা/১২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit