রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঈদে স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিতে নাগরিক পর্যবেক্ষণ কমিটি গঠন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : প্রতি বছর দুই ঈদে নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি এস এম নাজের হোসাইনকে আহ্বায়ক করা হয়েছে। আর উন্নয়ন ধারা ট্রাস্টের সদস্যসচিব আমিনুর রসুল বাবুল সদস্যসচিব এবং নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে প্রধান সমন্বয়ক হয়েছেন। আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নাগরিক পর্যবেক্ষণ কমিটি সদ্য উদযাপিত ঈদুল ফিতরসহ নিকট অতীতের কয়েকটি ঈদ যাতায়াত ব্যবস্থাপনার ত্রুটি-বিচ্যুতি, দুর্বলতা, অনিয়ম, যাত্রীদুর্ভোগ এবং সরকারের গৃহিত পদক্ষেপগুলো নিবীড়ভাবে পর্যালোচনা করে সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে একটি প্রতিবেদন প্রকাশ করবে। একইসঙ্গে কমিটি আসন্ন ঈদুল আজহাসহ প্রতি বছর দুই ঈদে সড়ক, নৌ ও রেলপথে ঘরমুখি মানুষের যাতায়াত অধিকতর নিরাপদ ও স্বস্তিদায়ক করতে কিছু সুপারিশ উত্থাপন করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি, উন্নয়ন ধারা ট্রাস্ট, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ, গ্রিন ক্লাব অব বাংলাদেশ (জিসিবি) ও আলোকিত গার্মেন্ট শ্রমিক ফেডারেশনসহ ১৫টি বেসরকারি সংগঠনের উদ্যোগে এই নাগরিক পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়েছে। অন্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে- কমিটি টু প্রোটেক্ট রিভার অ্যান্ড কোস্ট (সিপিআরসি), মিডিয়া ফোরাম ফর হিউম্যান রাইটস অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট (মেড), নিরাপদ নৌপথ বাস্তবায়ন আন্দোলন, পিস, জনলোক ও বাংলাদেশ হকার্স ইউনিয়ন। কমিটি সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে সুপারিশসহ প্রতিবেদন প্রকাশ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit