রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

গতবার দিনের ভোট রাতে হয়েছিল : টুকু

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দলীয় সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। নির্বাচন তখনই হবে যখন জনগণ জয়লাভ করবে। সেই নির্বাচনে বিএনপি যাবে। আজ বুধবার রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে চাঁদপুর জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

ইভিএমে ভোট প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, এই দায়িত্ব নির্বাচন কমিশনের, কোনো দলের নয়। আর গতবার দিনের ভোট রাতে করেছিল। এবার ইভিএম দিয়ে ডিসির অফিসে বসে ‘প্রোগ্রাম’ নিজেদের মতো তৈরি করে ৯০ শতাংশ ভোট কাস্ট দেখিয়ে তারা ৮০ শতাংশ নেবে। তারা সেই ষড়যন্ত্র করছে। সুতরাং নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু হবে না। এ সময়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ, সাধারণ সম্পাদক সলিম উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit