সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহের লাইন বন্ধ করছে ইউক্রেন

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ মে, ২০২২
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের গ্যাস ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জানিয়েছে, তাদের এলাকার ওপর দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহের পাইপ লাইনের গুরুত্বপূর্ণ একটি ট্রানজিট পয়েন্ট তারা বন্ধ করে দিচ্ছে।

এ লাইন দিয়ে ইউরোপে রাশিয়ার রপ্তানির এক তৃতীয়াংশ গ্যাস যায়। খবর রয়টার্স ও আল-আরাবিয়ার।

এই পদক্ষেপের জন্য মস্কোকেই দায়ী করেছে ইউক্রেনের গ্যাস সরবরাহ ও ব্যবস্থাপনা কোম্পানি জিটিএসওইউ।

প্রতিষ্ঠানটি বলেছে, ইউক্রেনের সোখরানিভকার ওপর দিয়ে যাওয়া গ্যাস লাইন বুধবারই তারা বন্ধ করে দিচ্ছে। ওই গ্যাস তারা সরবরাহ করবে অন্যত্র।

রাশিয়া গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা অভিযান শুরুর পরও মস্কো পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছে, আর সেই পাইপলাইন গেছে ইউক্রেনের ওপর দিয়েই।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত্ব গ্যাস কোম্পানি গ্যাজপ্রম অবশ্য দাবি করেছে, জিটিএসওইউর পরিকল্পনা অনুযায়ী ওই বিপুল পরিমান গ্যাস সুদঝা ইন্টারসেকশন দিয়ে আরও পশ্চিমে নিয়ে যাওয়া কারিগরিভাবে ‘সম্ভব না’।

জিটিএসওইউ-র প্রধান নির্বাহী সের্গেই মাকোগোন বলেছেন, রুশ বাহিনী ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়া-সমর্থিত ইউক্রেনের পূর্বাঞ্চলের দুটি বিচ্ছিন্ন অঞ্চলে গ্যাস সরিয়ে নিচ্ছে। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি।

ইউক্রেনের প্রতিবেশী মলদোভা জানিয়েছে, গ্যাস সরবরাহে বিঘ্ন হতে পারে- এমন কোনো নোটিস তারা জিটিএসওইউ বা গ্যাসপ্রমের কাছ থেকে পায়নি। মলদোভা রাশিয়ার গ্যাসের অন্যতম গ্রাহক।

ফেব্রুয়ারিতে রাশিয়ার সেনা অভিযান শুরুর পরপরই ইউক্রেনের পূর্বে লুহানস্ক অঞ্চলের নোভোপসকভ কম্প্রেসর স্টেশনের নিয়ন্ত্রণ নেয় রুশ বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীরা।

কিউএনবি/অনিমা/১১ই মে, ২০২২/২৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit