সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
মেসির সঙ্গে বিদায় নেওয়ার ইঙ্গিত তাগলিয়াফিকোর ইবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৭ অপ্রতিম হত্যাকাণ্ড: কুবিতে মানববন্ধন, মায়ের তিন দাবি প্রায় বিলুপ্ত সেই কালো রবিনই নিউজিল্যান্ডের ‘বর্ষসেরা পাখি’ জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা জয়দীপের প্রত্যাবর্তনে বদলে যায় ‘দৃশ্যম ৩’-র চিত্রনাট্যে চলে গেলেন টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় বাবা-মা নাম রেখেছিলেন রাজীব, বলিউডে পা রেখেই হলেন ‘অক্ষয়’ ঐতিহাসিক ম্যাচে ভারতকে চ্যালেঞ্জ জাপানের

জিডিপির প্রবৃদ্ধি ৭.২৫% মাথাপিছু আয় ২৮২৪ ডলার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৪৩ Time View

ডেসক্ নিউজ : সাময়িক হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাড়িয়েছে শতকরা ৭ দশমিক ২৫ শতাংশে। ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হার ছিল শতকরা ৬ দশমিক ৯৪ শতাংশ। ২০২১-২২ অর্থবছরের সাময়িক হিসাবে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৪৭০ টাকা যা  ২ হাজার ৮২৪ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা যা ২ হাজার ৫৯১ মার্কিন ডলার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এই তথ্য প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রী এসব জানান। রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।  

পরিকল্পনামন্ত্রী বলেন, এটা কাঙিক্ষত। কেননা আমাদের প্রবৃদ্ধি যে বাড়ছে সেটি কেউ দ্বিমত করতে পারবেন না। হয়তো কেউ বলবেন ৭ দশমিক ১, বা ৭ দশমিক ৩ হয়েছে। কিন্তু এটা বলবেন না যে প্রবৃদ্ধি বাড়ছে না। এক প্রশ্নের জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, মানুষের মাথাপিছু আয় বেড়েছে এটা ঠিক। কেননা গত ঈদে যেভাবে গ্রামে গঞ্জে শহরে বাজারগুলোতে মানুষের ভিড় ছিল তা চোখে পড়ার মত। তবে সবার আয় এক রকম বাড়েনি। এটা হবেও না। অর্থনীতির এ পর্যায়ে বৈষম্য বাড়বেই। এটাই স্বাভাবিক।  বৈষম্য ভালো। এক সময় গিয়ে এটা কমে আসবে। এখন দেখেন মানুষ খালে পায়ে থাকে না। প্রত্যেকের হাতে মোবাইল আছে, গায়ে জামা আছে।  এগুলোই প্রমান করে মাথাপিছু আয় বাড়ছে।  

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ পর্যন্ত এ হিসাব করা হয়েছে। এক্ষেত্রে কৃষি খাতের ২০২১-২২ অর্থবছরে সাময়িক হিসাবে শতকরা ২ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। এরমধ্যে শস্য উপখাতে শতকরা ১ দশমিক শূণ্য ৬ শতাংশ, পশুপালন উপখাতে শতকরা ৩ দশমিক ১০ ভাগ, বন উপখাতে শতকরা ৫ দশমিক শূণ্য ৮ শতাংশ এবং মৎস্য খাতে শতকরা ২ দশমিক শূণ্য ৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। শিল্প খাত: ২০২১-২২ অর্থবছরে ম্যানুফ্যাকচারিং খাতের প্রবৃদ্ধি পূর্ববর্তী বছরের তুলনায় ১২ দশমিক ৩১ শতাংশ প্রাক্কলন করা হয়েছে। এছাড়া এ বছর সাময়িক হিসাবে বিদ্যুৎ খাতে ৭ দশমিক ২৪ শতাংশ এবং নির্মাণ খাতে ৮ দশমিক ৯৪ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে শিল্প খাতে গত বছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ১০ দশমিক ৪৪ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।

সেবা খাত: ২০২১-২২ অর্থবছরের সাময়িক হিসাবে পাইকারি ও খুচরা ব্যবসা খাতে ৮ দশমিক ৭২ শতাংশ, যানবাহন খাতে ৫ দশমিক ৭০ শতাংশ, ব্যাংক ও বীমা খাতে ৭ দশমিক ৬০ শতাংশ ও স্বাস্থ্য খাতে ৯ দশমিক ৭৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। সার্বিকভাবে সেবা খাতে গত বছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ৬ দশমিক ৩১ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিনিয়োগ হয়েছে জিডিপির অনুপাতে ৩১ দশমিক ৬৮ শতাংশ, গত অর্থবছর ছিল ৩১ দশমিক ০২ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/১০ই মে, ২০২২/২৬ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit