শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

চৌগাছায় পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ৩৪২ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা থানা পুলিশের উদ্যোগে থানা প্রঙ্গনে বৃক্ষরোপণ করা হয়েছে। থানা প্রঙ্গনে ফলজ, বনজ সৌন্দর্যবর্ধক ফুলের চারা ও ঔষধি গাছের চারাসহ ৪০ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। ৮ মে রবিবার চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম সবুজের নেতৃতে এ সকল গাছের চারা রোপণ করা হয়।

জানান যায়, যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম-বার, পিপিএম-এর দিকনির্দেশনায় এ সকল গাছের চারা রোপণ করা হয়েছে। চৌগাছা থানায় কর্মরত সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের নিজস্ব টাকায় গাছের চারা গুলো কেনা হয়েছে। এ গাছ রোপনের ফলে থানা অভ্যন্তরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। ৪০ প্রজাতির ফলজ, ঔষধি এবং সৌন্দর্যবর্ধক ফুলের প্রায় পাঁচ শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।

এ বৃক্ষ রোপণ কাজে অংশ নেন ওসি (তদন্ত) ইয়াসিন আলম চৌধুরী, এস আই মেহেদী হাসান, বাচ্ছু শেখ, সৈয়দ আশিকুর রহমান, বিপ্লব সরকার, শহিনুর রহমান, জারফিন খাতুন, এ এস আই জিতু রহমান, বাবুল আক্তারসহ থানায় কর্মরত সকল অফিসার ও পুলিশ সদস্যরা।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, আম, আপেলকুল, সফেদা, বকুল,কাঠবাদাম, বিলেতিগাব, আমড়া, লিচু, মাল্টা, বাতাবিলেবু, কাগজিলেবু, কমলালেবু, ডালিম, শরিফা, জলপাই, আমলকি, রামবুটান, দুরিয়ান, পার্সিমন, রঙ্গন, কামিনী, গোলাপ, হাসনাহেনা, চুইঝাল,থাইপেয়ারা, কদবেল, কামরাঙ্গা, জাম্বুরা, কাঠবাদাম, তেতুল, সুপারি, অ্যালোভেরা, শিউলি, আশফল, সাজনা, নাজনা, ডালিমসহ প্রায় ৫শ টি গাছের চারা রোপণ করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit