সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী ভারতজুড়ে ফের বিক্ষোভে নামার হুঁশিয়ারি সিজেপির এমপিওভুক্তির দাবিতে মাঠে নামছেন নন-এমপিও শিক্ষকরা পাবনায় ৬১৬ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়তে পারে বাংলাদেশের ব্যয় ইরানকে নিষেধাজ্ঞায় শাসনব্যবস্থার পতন হবে না, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা ঢাকার আরও ৫০টি পয়েন্টে বসছে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যাল যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা

অরক্ষিত রেলক্রসিং : কাটা পড়লেন দুজন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৮৬ Time View

ডেস্ক নিউজ : জামালপুরের সরিষাবাড়ীতে অরক্ষিত রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহী দুজন নিহত হয়েছেন। সোমবার (৯ মে) বিকেলে সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া জামতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুর পল্লীবিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের মিটার টেস্টিং সুপারভাইজার মো. আলী হাসান (২৪)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

নিহত অপরজন একই অফিসের ইলেকট্রিশিয়ান ও সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের বিলপাড় গ্রামের মুজিবুর রহমানের ছেলে সুলতান মাহমুদ (৩৫)। পল্লী বিদ্যুৎ সমিতি ও স্থানীয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে আলী হাসান ও সুলতান মাহমুদ পল্লী বিদ্যুৎ অফিস থেকে মাঠপর্যায়ে কাজের জন্য মোটরসাইকেলযোগে ডোয়াইল যাচ্ছিলেন। এ সময় তাঁরা সাতপোয়া জামতলা মোড়ের অরক্ষিত রেলক্রসিং পর্যন্ত পৌঁছলে সরিষাবাড়ী স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতু (পূর্ব) স্টেশনগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেন তাঁদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তাঁরা ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিক্যাল অফিসার নুসরাত জাহান বলেন, তাঁদের বিকেল ৪টার দিকে হাসপাতালে আনা হয়। মাথায় আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়। পল্লী বিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের এজিএম নুরুল হুদা দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, কাজের উদ্দেশ্যে তাঁরা মাঠে যাচ্ছিলেন। পথিমধ্যে ট্রেনে কাটা পড়ে তাঁরা নিহত হন। সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুজিবুল হক জানান, ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit