রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডোমারে বিদায়ী ইউএনও’র সংবর্ধনা ও নবাগত ইউএনও’র বরণ অনুষ্ঠান

এস.কে হিমেল,ডোমার নীলফামারী প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৬৬ Time View
এস.কে হিমেল,ডোমার নীলফামারী প্রতিনিধি :  নীলফামারীর ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও রমিজ আলমকে বরণ উপলক্ষে মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৯ মে দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শাহিনা শবনমের বিদায় সংবর্ধনা ও নবাগত ইউএনও রমিজ আলমের যোগদান উপলক্ষে মতবিনিময় সভা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ আনিসুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীম, ডোমার প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান চয়ন প্রমুখ।

সহকারী কমিশনার ভুমি জায়িদ ইমরুল মোজাক্কিনের সঞ্চালনায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। বিদায়ী ইউএনও শাহিনা শবনম বলেন, আমি দীর্ঘ প্রায় আড়াই বছর ডোমার উপজেলায় কাজ করতে গিয়ে অনেকের সাথে কাজের স্বার্থে জানায় অজানায় কথা বার্তায় যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন সেটা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আশাবাদী আমার পরিবর্তে নবাগত ইউএনও রমিজ আলম আপনাদের এখানে আমার পরিবর্তে দ্বায়িত্ব পালন করবেন। আপনারা যে ভাবে আমাকে কাজে কর্মে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সে ভাবেই নবাগত ইউএনওকে সহযোগিতা করবেন বলে আমি আপনাদের কাছে প্রত্যাশা করি।

নব্য যোগদানকারী ইউএনও রমিজ আলম বলেন, আজকে আমি আপনাদের উপজেলায় ইউএনও হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করলাম। আমি চাইবো আমি এবং আমরা সকলেই ভালো থাকি এবং ভালো থাকতে চাই। পাশাপাশি আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা কামনা করছি, পরিশেষে তিনি এই উপজেলাকে ভালো ভাবে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন নবাগত ইউএনও রমিজ আলম।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit