বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীর আমরণ অনশন

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৩৩ Time View

ডেস্কনিউজঃ চাকরির দাবিতে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টার্স শেষ বর্ষের এক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী।

ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী শাহীন আলম সোমবার সকাল সাড়ে ৯টা থেকে এই অনশন শুরু করেন। চাকরির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হ্যান্ডমাইকে তিনি চাকরি আবেদন জানাচ্ছেন। তিনি দাবি করেন, সরকারের বিভিন্ন দফতরে আবেদন করেও প্রতিবন্ধী হওয়ার কারণে তার চাকরি হয়নি।

শাহীন আলম ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলমপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে। ২০১৫ সালে এইচএসসি পাসের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ২০১৯ সালে তিনি অনার্স পাস করেন। বর্তমানে তিনি মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। শাহীন লেখাপড়ার পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন। তিনি নিজ উদ্যোগে বাংলাদেশ ও ভারতের প্রায় ২০০ শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছেন।

শাহীন আলম জানান, তার সরকারি চাকরির বয়স পার হয়ে যাচ্ছে। অথচ সর্বোচ্চ ডিগ্রি নিয়েও চাকরি পাচ্ছেন না।

কিউএনবি/বিপুল/ ০৯ মে ২০২২ খ্রিস্টাব্দ/ বিকাল ৪.১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit