বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম

এক ছাগলের ৭ বাচ্চা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৫২ Time View

ডেস্ক নিউজ : রাজশাহীর বাঘায় এক ছাগলের ৭ বাচ্চার জন্ম হয়েছে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে নারী-পুরুষ বাচ্চাগুলোকে দেখতে ভিড় করেন। উপজেলার আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি বিনিময়পাড়া গ্রামে ঈদের তিনদিন আগে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি বিনিময়পাড়া গ্রামের মৃত আবদুল জলিল উদ্দিনের ছেলে সিরাজুল ইসলামের স্ত্রী আলেয়া বেগম নিজ গ্রামের মকসেদ আলীর কাছ থেকে ১০ বছর আগে সাড়ে ৫ হাজার টাকা দিয়ে একটি দেশি ছাগল কিনেন। তারপর থেকে প্রতিবার ৩/৪টি করে বাচ্চা দেয়। এবার এক সাথে ৭টি বাচ্চা দিয়েছে। 

৭টি বাচ্চা জন্ম দেওয়ার পর মা ছাগল ও বাচ্চাগুলো সুস্থ আছে এবং স্বাভাবিক চলাফেরা করছে। এই ছাগলের বাচ্চাগুলো বড় হলে বিক্রি করে সংসারে ও দুই সন্তানের লেখাপড়ার খরচ করেন। সিরাজুল ইসলামের তিন সন্তান। ছাগলের মালিক সিরাজুল ইসলাম ও স্ত্রী আলেয়া বেগম জানান, আল্লাহর অশেষ রহমতে ৭টি ছাগলের বাচ্চা হওয়ায় আমরা খুবই খুশী। ছাগলটি কয়েকবারে মোট ৪০টির মতো বাচ্চার জন্ম দিয়েছে। বাচ্চাগুলো বড় হলে বিক্রি করে সংসারে ও ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ করি। বর্তমানে প্রতিদিন বাচ্চাগুলোর জন্য দুধ লাগছে ১২০ টাকা। আমি অল্প আয়ের মানুষ। নিজের সংসারের খরচের সাথে বাচ্চার দুধ কিনতে একটু কষ্টই হচ্ছে। 

উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান জানান, একটি ছাগল চারটি পর্যন্ত ছাগলের বাচ্চা জন্ম নেওয়া স্বাভাবিক। কখনও পাঁচটিও হয়। তবে ৭টি বাচ্চা জন্ম নেওয়া ব্যতিক্রম, তবে অস্বাভাবিক কিছু নয়। ঘটনাটি জানার পর ছাগলের মালিককে অফিসে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/৯ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit