রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম
২৭ জুলাই থেকে হজের নিবন্ধন শুরু, যেতে পারবে না ১৫ বছরের কম বয়সীরা হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত পুলিশ কর্মকর্তা পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের নতুন আকর্ষণ ‘নাগা বিফ খিচুড়ি’ মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল যে দামে বিক্রি হচ্ছে প্রতি ভরি স্বর্ণ দ্বিতীয়বার উদ্বাস্তু হওয়ার আতঙ্কে পূর্বাচলের ভূমি মালিকরা নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, আক্রান্ত ছাড়ালো ৩ হাজার

যুক্তরাষ্ট্রফেরত দম্পতিকে খুন করে ৯ কেজি সোনা লুট

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মে, ২০২২
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাতৃভূমির টানে ফেরাটাই যেন কাল হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্রে বসবাসকারী এক দম্পতির। 

স্বদেশে ফিরেই খুন হয়েছেন তারা।  আর এ দম্পতিকে খুন করার অভিযোগ উঠেছে তাদের গাড়িচালক ও তার বন্ধুর বিরুদ্ধে। 

অবশেষে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। তারা নেপালে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিলেন।

ঘটনাটি ঘটেছে গত ৭ মে ভারতের চেন্নাইয়ে।  ওইদিনেই যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফেরেন শ্রীকান্ত (৬০) এবং তার স্ত্রী অনুরাধা (৫৫)। সঙ্গে ৯ কেজি পরিমাণ সোনা নিয়ে চেন্নাইয়ে মেয়ের বাড়ি যাচ্ছিলেন এ দম্পতি। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দেশের মাটিতে পা রাখার দিনেই নৃশংসভাবে খুন হন আমেরিকা প্রবাসী  শ্রীকান্ত ও অনুরাধা।  খুনের পর তাদের দেহ চেন্নাইয়ে বাইরে একটি খামার বাড়িতে নিয়ে গিয়ে পুঁতে দেয় খুনিরা।  লুট করে নিয়ে যায়  ৯ কেজি সোনা, ভারতে যার বাজার মূল্য ৫ কোটি রুপির বেশি।

বাবা-মাকে ফোনে না পেয়ে পুলিশে জানায় দম্পতির মেয়ে।  পুলিশ তল্লাশিতে নামে। অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করে পলাতক গাড়িচালক কৃষ্ণান এবং তার বন্ধু রবিকে অন্ধ্রপ্রদেশের ওঙ্গোল থেকে গ্রেফতার করে।

মাটিতে পুতে ফেলা দম্পতির দেহও উদ্ধার করে পুলিশ। 

পুলিশি জেরায় কৃষ্ণান দম্পতি খুনের বিষয়টি স্বীকার করেছে। 

তিনি জানিয়েছেন, একটি আবাসন সংক্রান্ত চুক্তি থেকে দম্পতি ৪০ কোটি টাকা পেয়েছিলেন। সেই নগদ টাকা হাতানোই মূল উদ্দেশ্য ছিল। না পেয়ে গয়না নিয়েই পালিয়ে যায় তারা। এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না পুলিশ তদন্ত করছে।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit