শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা ভালোয় ভালোয় সিফাতকে ছেড়ে দেন, সরকারকে হুঁশিয়ারি জামায়াত আমিরের ২০১৩ সালের চুক্তির আওতায় হাসিনাকে কি ফেরত পাঠাবে ভারত

জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারীদের শাস্তির দাবীতে সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামে মানববন্ধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৩২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরাম এর উদ্যোগে জাফলংয়ে পর্যটকদের উপর হামলাকারীদের বিচার ও সিলেটকে পর্যটক বান্ধব করার দাবীতে ৮ মে রোববার দুপুরে নগরীর সারদা হলে সামনে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি আফিকুর রহমান আফিক এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় মানববন্ধন বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সহ সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কবির আহমদ খাঁন, সমাজসেবা সম্পাদক ইমতিয়াজ রহমান ইনু, নির্বাহী সদস্য জাতীয় যুব পদকপ্রাপ্ত বিউটি বর্মন, ইলিয়াছ আকরাম, মোক্তার হোসেন, এইচ.এম সেলিম, মোহাম্মদ ঈসা তালুকদার, লিপি বেগম, রুহেনা আক্তার প্রমুখ।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে আফিকুর রহমান আফিক জাফলংয়ে পর্যটকদের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, যারা এখনো গ্রেফতার হয়নি তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। তিনি বলেন, পর্যটন এলাকা হিসেবে দেশে-বিদেশে সিলেট পরিচিত। তাই পর্যটকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনকে। তিনি প্রতিটি পর্যটন স্পটে হয়রানি বন্ধ করতে এবং জাফলংয়ে ১০ টাকার টিকেটের নামে চাঁদাবাজি বন্ধ করার দাবী জানান। প্রয়োজনে আধুনিকায়ন করে জাফলংকে আরো সমৃদ্ধ করার এবং বৃহস্পতিবারের হামলার ঘটনায় জড়িতদের আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তির জানান। উল্লেখ্য, গত ৫ মে বৃহস্পতিবার জাফলংয়ে বেড়াতে আসা পর্যটকদের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করেছে স্বেচ্ছাসেবকরা। দুপুর দুইটার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে নারী-পুরুষ পর্যটকদের উপর এ হামলার ঘটনা ঘটে।

 

 

কিউএনবি/আয়শা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/রাত ৮:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit