মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

নীলফামারীতে ৩ জুয়ারী আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৩৩ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীতে ৩ জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৭ মে) রাতে এসআই ওয়াহেদ আলী নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সদর থানাধীন রামনগর ইউনিয়নের চাঁদেরহাট বিশমুড়ি এলাকা থেকে প্রকাশ্যে জুয়া খেলার সময় ৩ জুয়ারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও খেলায় ব্যহৃত তাস উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলেন, সদর উপজেলার দক্ষিণ রামগঞ্জ এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রাজ্জাক (৩০) একই এলাকার আব্দুর রহমানের ছেলে আশরাফুল আলম (৩৫) এবং রামগঞ্জ চান্দের হাট এলাকার মহা আলমের ছেলে রবিউল ইসলাম (২৮)। উক্ত ঘটনা সংক্রান্তে এসআই ওয়াহেদ আলী বাদী হয়ে নীলফামারী থানায় মামলা নং- ০৭ (০৫) ২২ দায়ের করেন। নীলফামারী থানার পুলিশ পরিদর্শক মাহামুদ উন-নবী আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পরদিন রোববার সকালে আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

 

কিউএনবি/আয়শা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit