রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নীলফামারীর ডোমারে ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৩৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে আব্বাস উদ্দীন সংগীত একাডেমী আয়োজিত বৈশাখী ভাওয়াইয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৭মে) বিকাল ৫টায় ডোমার সাহাপাড়াস্থ আব্বাস উদ্দিন সংগীত একাডেমী হলরুমে সংগঠনের সভাপতি মোতাহারুল হোসেন রফু’র সভাপতিত্বে ইরিলা লাসাকিনা এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আমেরিকা প্রবাসী বিশিষ্ট সংগীত অনুরাগি নূর ইসলাম বর্ষন।

বিশেষ অতিথি হিসাবে, সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী মঞ্জুর উল-আলম-দিলু, নুরুল ইসলাম বিএসসি, সহকারী অধ্যাপক কবি ও সাহিত্যিক ডেইজী নাজনীন মাশরাফী নীনা, সৈয়দা সায়রা আঞ্জুম, সংগঠনের আইসিটি বিষয়ক সম্পাদক সিফাত করিম, কোষাধক্ষ নুরননবী, সংগীত শিল্পী আমজাদ হোসেন প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। প্রসঙ্গত, ডোমারে মরমি শিল্পী সুর সম্রাট আব্বাস উদ্দিন সংগীত একাডেমি সুস্থ্য সংস্কৃতি চর্চায় দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে।

পবিত্র মাহে রমজান উপলক্ষে হামদ, নাত, গজল ও ইসলামী সংগীত প্রতিযোগিতা, গরিব মেধীবী শিক্ষার্থীদের সহায়তা ও শিক্ষা উপকরণ প্রদানসহ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাদ্য সহায়তা করে এলাকায় ব্যপক সাড়া জাগিয়েছে। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে ভাওয়াইয়া উৎসবের আয়োজন করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।

কিউএনবি/অনিমা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit