শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ঘুমন্ত অবস্থায় গবি শিক্ষার্থীর মৃত্যু

ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৮ মে, ২০২২
  • ১৮৭ Time View
ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি : সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী  হুজ্জাতুল ইসলাম আপন ঘুমের মধ্যে স্ট্রোক করে মৃত্যুবরণ করেছেন। গতকাল রাত ১টার দিকে গাজীপুরের শিমুলতলীর নিজ বাড়িতে এই মৃত্যুর ঘটনা ঘটে। শনিবার (৭ মার্চ) সকাল দশটায় জানাজা শেষে জয়দেবপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সে ফার্মেসি ৩২ তম ব্যাচের শিক্ষার্থী।পারিবারিক সূত্রে জানা যায়, সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। কিন্তু তিনি মানসিক চাপে ভুগতেন। রাতে তার প্রেশার বেড়ে গেলে হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করেন। আনুমানিক রাত ১টার দিকেই তার মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর সহপাঠী আসিফ হোসেন বলেন, আপন আমার ব্যাচমেট। সম্প্রতি আমাদের স্নাতক সম্পন্ন হয়। সে অনেক ভালো শিক্ষার্থী ছিল। ঈদের ছুটিতে সবাই যার যার গন্তব্যে থাকায় সেরকম কিছুই জানতে পারিনি। জানাযার ২ ঘন্টা আগে মৃত্যুর ঘটনা শুনতে পাই। এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। আপন ছেলে হিসেবে অনেক ভদ্র ছিল।’ফার্মেসি বিভাগের চেয়ারম্যান নিলয় কুমার দে বলেন, জন্ম-মৃত্যু জীবনের একটা অংশ। ছেলেটা আমার খুব চেনা। কিছুক্ষণ আগে মৃত্যুর খবর অনলাইনের মাধ্যমে পেয়েছি। খুব খারাপ লাগলো। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেছি। তার মৃত্যুতে গণ বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।

কিউএনবি/অনিমা/৮ই মে, ২০২২/২৫ বৈশাখ, ১৪২৯/সকাল ১১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit