শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

ইজিবাইকে ওড়না পেঁচিয়ে সড়কে,আরেক গাড়ির চাপায় শিক্ষিকার মৃত্যু

এম রায়হান চৌধুরী চকরিয়া প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৮২ Time View
এম রায়হান চৌধুরী চকরিয়া প্রতিনিধি : প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নুসরাত জাহান বৃষ্টি পরিবারের সদস্যদের নিয়ে চকরিয়া থেকে পাশেরউপজেলা পেকুয়ায় গিয়েছিলেন আত্মীয়ের বাড়ি বেড়াতে।ঈদের ছুটিকে উপভোগ্য করে তুলতেই সপরিবারে বেড়াতে যাওয়াটাই এখন কাল হয়ে গেল পরিবারটির।পরিবার সূত্র জানায়, আজ শনিবার দুপুরে তাদের বহনকারী একটি ইজিবাইকের (টমটম) সাথে ওড়না পেঁচিয়ে চলন্ত গাড়ি থেকে পরতেই আরেকটি অজ্ঞাত ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ওই শিক্ষিকা।

মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পেকুয়া উপজেলা সদরের চৌমুহনী স্টেশনের কাছে বারইয়াকাটা নামক স্থানে। নিহত শিক্ষিকা নুসরাত জাহান বৃষ্টি চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সেকান্দর পাড়ার মাস্টার আবুল কাশেমের কন্যা এবং ব্যবসায়ী মো. ফয়সালের স্ত্রী। নিহত শিক্ষিকার চাচা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম চাষী  বলেন, ‘ভাতিজি নুসরাত জাহান বৃষ্টির সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সেই নাতিদের কীভাবে সান্তনা দেব কিছুই বুঝে উঠতে পারছি না।’

তিনি আরো জানান- ঈদের ছুটি থাকায় নিজ বাড়ি পূর্ব বড় ভেওলা থেকে প্রথমে যান পেকুয়ার মগনামা ইউনিয়নে। সেখানে বেড়ানো শেষে তারা পেকুয়া সদর চৌমুহনী স্টেশন হয়ে অন্য ইউনিয়ন রাজাখালী যাচ্ছিল নিকটাত্মীয়ের বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে। কিন্তু পথিমধ্যে সর্বনাশ ঘটে যায় পুরো পরিবারের।

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit