বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

দীর্ঘদিনের রেওয়াজ ভাঙলেন রানি দ্বিতীয় এলিজাবেথ

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ মে, ২০২২
  • ১১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ জুনে অনুষ্ঠেয় ব্রিটিশ সেনাবাহিনীর ঐতিহ্যবাহী ‘ট্রুপিং দ্য কালার’ কুচকাওয়াজের দিনে বাকিংহাম প্রাসাদের বারান্দায় রাজকীয় দায়িত্বে না থাকা পরিবারের সদস্যদের না দাঁড়াতে বলেছেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজকীয় একটি ঐতিহ্য ভাঙা হলো। এবারের কুচকাওয়াজটি রানির প্লাটিনাম জুবিলি (৭০ বছর) উদযাপনের অন্যতম প্রধান অনুষঙ্গ। রানির জন্মদিনে প্রতিবছরই এই কুচকাওয়াজ হয়।

তবে আগামী জুনে রানির সিংহাসন আরোহণের প্লাটিনাম জুবিলি উদযাপিত হবে। এ জন্য এবারের অনুষ্ঠানটির বিশেষ তাৎপর্যবাহী। রীতি অনুযায়ী, প্রতিবছর রাজপরিবারের সব সদস্য ব্রিটিশ বাহিনীর বিভিন্ন কসরত দেখতে জড়ো হন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এবার প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান ম্যার্কেল এবং প্রিন্স অ্যান্ড্রু উপস্থিত থাকতে পারবেন না। বাকিংহাম প্রাসাদ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে শুক্রবার এই খবর দেওয়া হয়। এতে বলা হয়, ‘যত্নশীল বিবেচনার পর রানি সিদ্ধান্ত নিয়েছেন, এ বছরের ২ জুন ট্রুপিং দ্য কালার কুচকাওয়াজের সময় প্রাসাদের বারান্দায় মহামান্য রানি এবং তার পক্ষে সরকারি দায়িত্ব পালনে নিযুক্ত রাজপরিবারের ব্যক্তিরা ছাড়া কেউ দাঁড়াতে পারবেন না। ’

প্রাসাদের একজন মুখপাত্র জানান, বিবৃতিটি ‘স্বব্যাখ্যামূলক’। সে কারণে রানির ওই সিদ্ধান্তের নেপথ্যের কোনো কারণ জানানো হয়নি। প্রিন্স হ্যারি স্বেচ্ছায় রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সাধারণ পরিবারের মেয়ে সাবেক মডেল স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। অন্যদিকে সম্প্রতি মার্কিন আদালতে যৌন হয়রানির মামলায় অভিযুক্ত হওয়ার পর প্রিন্স অ্যান্ড্রুর প্রায় সব রাজকীয় দায়িত্ব ও পদ প্রত্যাহার করেন রানি।

সূত্র : ইনসাইডার

 

 

কিউএনবি/আয়শা/৭ই মে, ২০২২/২৪ বৈশাখ, ১৪২৯//সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit