বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

কাউন্সিলর আজাদ,পত্মী নাজমা ফের ব্রিটেনের কাউন্সিলর নির্বাচিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৩২ Time View

সিলেট প্রতিনিধি :  যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে ফের চমক দেখিয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান। পেশায় পুষ্টিবীদ নাজমা ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি দ্বিতীয় সর্বোচ্চ পেয়ে নির্বাচিত হন।নাজমা রহমান সিলেট সিটি করপোরেনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী। এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই দল থেকে প্রার্থী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।নাজমা রহমানের সাথে ওই এলাকা থেকে আরও দুইজন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। নির্বাচিত দু’জনই লেবারপার্টির প্রার্থী ছিলেন। তারা হলেন- ব্রিটিশ বংশোদ্ভূত শ্যারন হার্ডিক ও ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শিবা তিওয়ারি।

নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনের লেবারপার্টির রাজনীতির সাথে জড়িত। তিনি লেবারপার্টির কিলবার্ন ও ওয়েস্টহ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ওই এলাকা থেকে নির্বাচিত এমপি হিসেবে ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী রেজওয়ানা সিদ্দিক টিউলিপ।বিজয়ের পর নাজমা রহমানকে অভিনন্দন জানিয়েছেন লন্ডনের মেয়র ও লেবার পার্টির নেতা সাদিক খান, ব্রিটেনের ছায়া উপমন্ত্রী ও লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে নির্বাচিত ব্রিটিশ এমপি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনী রেজওয়ানা সিদ্দিক টিউলিপ।

কিউএনবি/অনিমা/৬ই মে, ২০২২/২৩ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit