সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

মারিউপোল থেকে ৫০০ বেসামরিককে উদ্ধার করেছে জাতিসংঘ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১২১ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেনের মারিউপোল থেকে জাতিসংঘের তত্ত্বাবধানে ৫০০ বেসামরিক লোককে উদ্ধার করা হয়েছে।

মারিউপোলের আজভস্টাল স্টিল মিল থেকে তাদের উদ্ধার করা হয়েছে বলে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন। খবর আরব নিউজের।

জাতিসংঘ জানিয়েছে, বৃহস্পতিবার স্টিল মিলে আটকে পড়া একদল বেসামরিক লোককে সরিয়ে আনা হয়েছে।

টেলিগ্রামকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কির কার্যালয়ের এক কর্মকর্তা এন্ডিয়ে ইয়েরমাক জানিয়েছেন, আমরা ৫০০ নাগরিককে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, কিয়েভ তার বাসিন্দাদের বাঁচাতে যা যা করা দরকার, তাই করবে।

রুশ সেনাবাহিনী গত বৃহস্পতিবার থেকে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছে, কিন্তু ইউক্রেনের কমান্ডার জানিয়েছেন, স্টিল মিল এলাকায় এখনও ভারি গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী।

সোভিয়েত যুগে তৈরি ওই স্টিল মিলের টানেলে কয়েক হাজার সামরিক ও বেসামরিক লোকজন আশ্রয় নিয়েছেন রুশ আগ্রাসন শুরুর পর থেকে।

এর আগেও কয়েক দফায় বেসামরিক লোকজনকে ওই স্টিল মিল এলাকা থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে।

কিউএনবি/বিপুল/ ০৬ মে ২০২২খ্রিস্টাব্দ/ দুপুর ০২.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit