রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

ন্যাটোর সুরক্ষা পাওয়ার গ্যারান্টি চায় সুইডেন-ফিনল্যান্ড

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ১৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তবে, ন্যাটোর যে কোনো হুমকি মোকাবিলায় রাশিয়ার সামরিক শক্তি অটুট থাকবে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউরোপীয় ইউনিয়ন ও স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর জন্য ক্রমশ ভয়ংকর হয়ে ওঠা রাশিয়াকে রুখতে দিনের পর দিন নানা পরিকল্পনা সাজাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট- ন্যাটো।এবার নিজেদের সামরিক শক্তি আরও বাড়াতে বাল্টিক অঞ্চলসহ রাশিয়ার প্রতিবেশী সুইডেন ও ফিনল্যান্ডকে যে কোনো মূল্যে দলে ভেড়াতে চায় এই জোট। অন্যদিকে, ন্যাটোতে অন্তর্ভুক্ত হওয়ার প্রস্তাবে সর্বোচ্চ সামরিক সুরক্ষার গ্যারান্টি চেয়েছিল সুইডেন। এবার সেই শর্ত পূরণে ভৌগোলিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বসাগরে বেশ কয়েকটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে ন্যাটো। আঞ্চলিক নিরাপত্তা প্রয়োজনীয় সবকিছু করতেও জোট প্রস্তুত বলে জানিয়েছেন ন্যাটো প্রধান জেন্স স্টোলটেনবার্গ।

তিনি বলেন, দেখুন সুইডেন ও নরওয়ের ন্যাটোয় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি এই অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ দুটির আবেদনের পাশাপাশি  তাদের ভৌগোলিক সীমান্ত সুরক্ষা দিতেও বাধ্য ন্যাটো। তাই পূর্ব সাগরে আমাদের জাহাজ পাঠিয়ে প্রমাণ দেয়ার চেষ্টা করছি আমরা তাদের সামরিক সুরক্ষা দিতে কতটা প্রস্তুত। এর আগে, ন্যাটোয় যুক্ত হলে সুইডেন ও ফিনল্যান্ডর নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বলেন, এই অঞ্চলে রাশিয়ার কোনো আঘাত বরদাশত করা হবেনা। এদিকে ন্যাটো কিংবা পশ্চিমাদের যেকোন হুমকি মোকাবিলায় রাশিয়ার সামরিক শক্তি অটুট থাকবে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/দুপুর ১:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit