সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম
টানা ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণের আভাস বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হলেন ৩ শিক্ষাবিদ শাপলা চত্বর হত্যাকাণ্ড : হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, সব বিভাগে বৃষ্টির আভাস সাবেক ভিসি কলিমউল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরায়েলের : কংগ্রেসম্যান ম্যাসি পশ্চিম তীরে নতুন অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী রাশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ থেকে ৫ পর্বতারোহীর মরদেহ উদ্ধার পশ্চিম তীরের টেল গ্রামকে ধ্বংসস্তূপ করার আহ্বান ইসরায়েলি অর্থমন্ত্রীর ‘ঝুঁকিপূর্ণ রুটে’ হরমুজ পার হচ্ছিল ছয়টি জাহাজ, দাবি ইরানের

শিগগিরই কিয়েভ যাচ্ছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ বাহিনীর গোলার আঘাতে তছনছ হয়ে যাওয়া ইউক্রেনের সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখতে ও দেশটির ভবিষ্যত পুনর্গঠন নিয়ে কর্মপরিকল্পনা ঠিক করতে শিগগিরই কিয়েভ সফর করবেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক। গতকাল বৃহস্পতিবার, বার্লিনে চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ।

অচিরেই জার্মান চ্যান্সেলর নিজেও কিয়েভ সফর করবেন বলে জানিয়েছেন জার্মানিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত। তবে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর কিয়েভ সফরের সময়সূচি বিষয়ে এখন বিস্তারিত কিছু জানা যায়নি। সফরে জার্মান পররাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করবেন কিনা সে বিষয়টিও স্পষ্ট করেনি কোনো পক্ষ।

জেলেনস্কির সঙ্গে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের বিষয়টি চূড়ান্ত না হলেও জার্মান চ্যান্সেলনের আসন্ন কিয়েভ সফরে দুই নেতা মধ্যে অস্ত্রসহায়তা ও ইউক্রেনের পুনর্গঠন নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম। এর আগে, মঙ্গলবার ঝটিকা সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ যান জার্মানির বিরোধীদলীয় নেতা ফ্রেইডরিক মার্জ। তবে দেশটিতে রুশ হামলা শুরুর পর কিয়েভ সফরে যেতে চাইলেও এখন পর্যন্ত প্রেসিডেন্ট জেলেন্সকির অনুমতি পাননি জার্মান প্রেসিডেন্ট ফ্র্যাঙ্ক ভল্টার স্টেইনমেয়ার।

 

 

কিউএনবি/আয়শা/৬ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সকাল ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit