সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

পতিত জমিতে বেশি করে গাছ লাগাতে হবে : পরিবেশমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৯৬ Time View

ডেস্ক নিউজ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, দেশের কৃষকরা যাতে ফসলের ন্যায্যমূল্য পান তার ব্যবস্থা করা হচ্ছে। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। চাষাবাদের পাশাপাশি পরিবেশের উন্নয়নে কৃষকদের ভূমিকা পালন করতে হবে। এজন্য দেশের আনাচে-কানাচে পতিত জমিতে বেশি করে গাছ লাগাতে হবে। খাল-বিল, নদী-নালা, জলাভূমির সুরক্ষা করতে হবে।

আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। কৃষকের উন্নয়নে শেখ হাসিনার সরকার সার, বীজ ও কৃষি উপকরণ বাবদ প্রতি বছর প্রায় ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।

পরিবেশমন্ত্রী ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে ভূ-পৃষ্ঠের পানি ব্যবহার করতে কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের পানির চাহিদা মেটাতে সরকার অবৈধভাবে খাল দখলকারীদের উচ্ছেদ করে পুনঃখননের ব্যবস্থা গ্রহণ করবে।বড়লেখা উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ মিয়া। 

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit