সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

বয়স হয়ে গেছে, তা না হলে আমিও বাড়িতে বসে আউটসোর্সিং করতাম : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১১১ Time View

ডেস্ক নিউজ : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘দেশের একটি জনগোষ্ঠী চাকরি ছেড়ে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে মাসে লক্ষাধিক টাকা উপার্জন করছে। আমার সেই সময় নেই, বয়স হয়ে গেছে। তা না হলে আমিও তোমাদের মতো কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে বাড়িতে বসে আউটসোর্সিং করতাম। নিজেরা নিজের কাজ করা এটা সম্মানের। নিজের জীবন-জীবিকার জন্য অন্যের ওপর নির্ভরশীল হওয়া মূল্যহীন।’

আজ বৃহস্পতিবার দুপুরে যুব উন্নয়ন অধিদফতর আয়োজিত সুনামগঞ্জের শান্তিগঞ্জে দুই মাসব্যাপী বেসিক কম্পিউটার কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান। সভায় স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শাহানুর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার প্রমুখ।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় দেশে এখন ঝড়ের গতিতে উন্নয়ন হচ্ছে। সুনামগঞ্জে প্রশিক্ষণের জন্য টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হয়েছে। প্রবাসে যেতে আগ্রহীদের জন্য টিডিসি হচ্ছে। সুনামগঞ্জ জেলার হাওর পাড়ের পিছিয়েপড়া মানুষকে কর্মদক্ষ করতে একাধিক মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার।’

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit