রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

ছিল মরুভূমি, তিন কোটি গাছে সবুজ বন বানালেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেসক্ : বন দপ্তরের অধিকর্তা ছিলেন। নিজের চোখে দেখেছেন কিভাবে প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাচ্ছে অরণ্য। শেষ পর্যন্ত পরিবেশ রক্ষার দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন তুরস্কের বন দপ্তরের সাবেক অধিকর্তা হিকমত কায়া। বৃক্ষরোপণের মাধ্যমে মরুভূমিকে বদলে দিয়েছেন অরণ্যে। তিনি ১৯৭৮ সালে তুরস্কের বন দপ্তরের কর্মী হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন তুরস্কের উত্তরাঞ্চলে বন দপ্তরের শীর্ষ কর্মকর্তার দায়িত্ব সামলেছেন।

এই সময়ে চোখের সামনে হিকমত দেখতে পেয়েছেন কিভাবে প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে অরণ্য। প্রায় মরুভূমিতে পরিণত হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল। ৪১ বছর আগে স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে নিজেই চারাগাছ লাগানো শুরু করেন হিকমত। কর্মজীবন তো বটেই অবসর নেওয়ার পরেও ১৯ বছর ধরে লাগাতার বৃক্ষরোপণ করে চলেছেন তিনি। ইতিমধ্যে প্রায় তিন কোটি গাছ লাগিয়েছেন তিনি। ব্যর্থ হয়নি তার অধ্যবসায়। ৪১ বছরের দীর্ঘ প্রচেষ্টায় মরুভূমির মতো জমি বদলে গেছে ঘন সবুজ অরণ্যে। স্বপ্ন সফল করতে পেরে নিজেও খুশি হিকমত। পুরো বিশ্বেই যখন রোজ কমছে অরণ্যের পরিমাণ, তখন একজন মানুষের এমন কাজ জয় করে নিচ্ছে সবার মন।

সূত্র : ইন্ডিয়া টাইমস

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit