শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

মনিরামপুরে শিয়ালের সাথে মোটরসাইকেলের ধাক্কায় আহত ২

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২০২ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শিয়ালের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছে। বুধবার সন্ধ্যার পর যশোর- সাতক্ষীরা মহাসড়কের চালকিডাঙ্গা বাজারের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুইজনকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতরা হলো কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের আবদুল খালেকের ছেলে রেজাউল করিম (৫০) ও সাতবাড়ীয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে আবুল কালাম (২৮)।

মনিরামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রনব কুমার বিশ্বাস জানান, বুধবার সন্ধ্যার পর রেজাউল করিম ও আবুল কালাম যশোর থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে মনিরামপুরের চালকিডাঙ্গা বাজারের পাশে পৌঁছুলে একটি শিয়ালের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলসহ ছিটকে পড়ে আরোহী দুইজন আহত হয়। তবে ধাক্কা লাগার পর শিয়ালটি পালিয়ে যায়।

 

 

কিউএনবি/আয়শা/৫ই মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit