শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গোৎসব শুরু আজ শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা

আল-আকসায় অনুপ্রবেশ বন্ধে জাতিসংঘের প্রতি ফিলিস্তিনের আহ্বান

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব জেরুজালেমের পবিত্র মসজিদে ইহুদি কর্মিদের অনুপ্রবেশের সিদ্ধান্তের পর ফিলিস্তিনিদের বিরুদ্ধে উত্তেজনার বিস্তার রোধে ইসরায়েলকে থামাতে মঙ্গলবার ফিলিস্তিন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার, ইসরায়েলি মিডিয়া জানায়, কিছু ইহুদি সংগঠনের কর্মিদের “আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের”  আহ্বান জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল নাগাদ এই কর্মসূচি চলার কথা। খবর সিনহুয়ার।

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় মসজিদে ইসরায়েলি পতাকা উত্তোলন এবং ইসরায়েলি জাতীয় সঙ্গীত গাওয়ার আন্দোলনকারীদের পরিকল্পনার নিন্দা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এসব লঙ্ঘন পরিস্থিতি আরও খারাপ করার এবং দখল স্থায়ী করার পরিকল্পনা বাস্তবায়নে ইসরাইল সরকারের প্রচেষ্টারই প্রতিফলন।”

মন্ত্রণালয় নিরাপত্তা পরিষদকে “ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রসন বন্ধে চাপ দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে। খবর সিনহুয়ার।

প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির সদস্য হুসেইন আল-শেখ, চরমপন্থীদের পরিকল্পনাকে “ফিলিস্তিনি, আরব এবং মুসলমানদের অনুভূতির প্রতি একটি ভয়ঙ্কর অবজ্ঞা” এবং “চরমপন্থী বর্ণবাদী প্রচারণার ধারাবাহিকতা” বলে অভিহিত করেছেন।

ইসরায়েলি সরকার চরমপন্থীদের আহ্বানের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এপ্রিলের প্রথম দিকে মুসলমানদের রোজার মাস শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা চলছে। আল-আকসা মসজিদ প্রাঙ্গণ দীর্ঘকাল ধরে ফিলিস্তিনি-ইসরায়েল সংঘাতের কেন্দ্রবিন্দু।- বাসস

কিউএনবি/অনিমা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit