সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ৩

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ২২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার বড়কমলদহ এলাকায় এনা পরিবহনের একটি বাস উল্টে ৩ যাত্রী নিহত হয়েছে। কুমিরা হাইওয়ে পুলিশের টেরিয়াইল ফাঁড়ি ইনচার্জ আব্দুল্লাহ জানান, বুধবার দুপুর ১টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী বাসটি বড়কমলদহ এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। 

নিহত যাত্রীরা যথাক্রমে পাইয়া উপজেলার মোজামা পাড়া গ্রামের শান্ত আশ্চার্য্য (২৩), কুমিল্লা সদর থানার রায়পুর গ্রামের ফয়সাল (২২) ও কুমিল্লা জেলার মুরাদনগর গ্রামের মোস্তফা (৫৫)। এছাড়া আরো কয়েকজন আহতও হয়েছেন। ঘটনাস্থলে দায়িত্বরত হাইওয়ে পুলিশের এস আই বিপ্লব জানান, গাড়িটি উদ্ধার করা হয়েছে।  আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/৪ঠা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit