সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ঈদের ছুটি শেষে বৃহস্পতিবার খুলছে অফিস

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১১৭ Time View

ডেস্ক নিউজ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছয় দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে বুধবার (৪ মে)। সেই হিসেবে বৃহস্পতিবার (৫ মে) খুলছে অফিস। গত শুক্রবার (২৯ এপ্রিল) থেকে এ ছুুটি শুরু হয়।

মঙ্গলবার (৩ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

গত ২৯ ও ৩০ এপ্রিল (শুক্র ও শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। এরপর ১ মে (রোববার) ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে (সোম, মঙ্গল ও বুধবার) ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুদিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদের আগামী ৮ মে (রোববার) অফিস করতে হবে।

তবে ঈদ করতে যেসব কর্মকর্তা-কর্মচারী ঢাকার বাইরে গিয়েছেন তাদের বেশির ভাগই ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন বলে জানা গেছে। যারা ছুটি না পেয়েও দূর-দূরান্তে গিয়ে ঈদ করেছেন তারা হয়তো বৃহস্পতিবার এসেই অফিসে যোগ দেবেন।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/দুপুর ১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit