সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

চেচনিয়ার চেয়েও বেশি রুশ সেনা প্রাণ হারিয়েছেন ইউক্রেন যুদ্ধে!

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৪৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চেচনিয়ায় চার বছরের যুদ্ধের তুলনায় ইউক্রেনে বেশি সংখ্যক রুশ সেনা প্রাণ হারিয়েছে বলে এক রাশিয়ান সেনা জানিয়েছেন।ওই রুশ সেনা এবং তার বন্ধুর মধ্যে কথোপকথনের একটি অডিও ক্লিপে এ তথ্য জানা গেছে বলে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) দাবি করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিএনএন অডিওটির সত্যতা যাচাই করতে পারেনি। এসবিইউও ওই অডিওর ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি।

অডিওতে ওই রাশিয়ান সেনাকে অসন্তোষ প্রকাশ করে বলতে শোনা গেছে, পুতিনের ন্যাশনাল গার্ড রোজভার্ডিয়া এবং বিশেষ পুলিশ বাহিনী ওমন ইতোমধ্যে ইউক্রেন ত্যাগ করেছেন।

ওই সেনাকে আরও বলতে শোনা যায়, তারা অপ্রয়োজনীয়। তারা ফিরে যাচ্ছে। আমাদের কাছে এই বিশেষ বাহিনীগুলোর ভয়ঙ্কর যোদ্ধা। তাদের সবাই পিছু হটেছে। তারা রাশিয়ায় পালিয়েছে এবং আরও এগিয়ে যেতে অস্বীকার করেছে।

এসবিইউ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে জানিয়েছে, এমনকি রাশিয়ার অভিজাত ইউনিটও ইউক্রেনীয় সেনাদের চাপ সহ্য করতে পারেনি।

ইউক্রেনে কতজন রুশ সেনা নিহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মার্চ মাসে ন্যাটো কর্মকর্তারা দাবি করেছিলেন যে যুদ্ধে ১৫ হাজার রুশ সেনা মারা গেছে।

প্রসঙ্গত,রুশ সশস্ত্রবাহিনীর জেনারেল স্টাফের বিবরণ অনুযায়ী, প্রথম চেচেন যুদ্ধে ৩,৮২৬ জন রুশ সৈন্য নিহত, ১৭,৮৯২ জন সৈন্য আহত এবং ১,৯০৬ জন সৈন্য নিখোঁজ হয়। রাশিয়ার সামরিক পত্রিকা এনভিও-এর মতে, ২০০৫ সাল পর্যন্ত চেচনিয়ায় কমপক্ষে ৫,৩৬২ জন রুশ সৈন্য নিহত, ৫২,০০০ সৈন্য আহত এবং প্রায় ৩,০০০ সৈন্য নিখোঁজ হয়।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/দুপুর ১২:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit