রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঐতিহাসিক ধর্মপাল পাইটকাপাড়া শাহ গোরক কামাল (রঃ) পীরের মাজারে ঈদের জামায়াত অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ মে, ২০২২
  • ১৪৪ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : ঐতিহাসিক জলঢাকা উপজেলার ধর্মপাল পাইটকাপাড়া শাহ গোরক কামাল (রঃ) পীরের মাজার ঈদগাঁহ ময়দানে এলাকার সকল চাকুরীজীবীদের উদ্যোগে এই প্রথম প্রায় ১৫ হাজার ধর্মপ্রাণ মুসুল্লিরা ঈদ-উল ফিতরের নামাজ আদায় করেছে।কোভিট-১৯ এর কারণে সরকারে দেয়া নির্দেশনা মতে গত ২বছর যাবত মানুষ ময়দানে ঈদের নামাজ আদায় করতে না পারায়, এবার খুব বড় পরিষরে উৎসাহ ও উদ্দিপনার মধ্যে দিয়ে দীর্ঘ ১মাস সিয়াম সাধনার পরে ঈদের নামাজ আদায় করেছে মুসুল্লিরা।

মঙ্গলবার (৩ মে) সকাল ১১টায় প্রথম জামায়াত শুরু হয়। জামায়াতে নামাজ ও বিশেষ দোয়া পরিচালনা করেন, গড় ধর্মপাল ফাযিল মাদ্রাসার সহকারী শিক্ষক হযরত মাওঃ নাজমুল হুদা। এ সময় হেলালুজ্জামান হিলু’র সভাপতিত্বে মুসুল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, গড় ধর্মপাল সপ্রাবি’র প্রধান শিক্ষক মোশাররফ হোসেন, সহকারী শিক্ষক শাহনুর রহমান, খেড়কাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিএসসি জাহিনুর রহমান, প্রভাষক নূর মোহাম্মদ, সমাজ সেবক ওয়ালী উল্লাহসহ অনেকে। কর্তৃপক্ষ জানান, মোগল সম্্রাটের আমল থেকে এখানে ঈদের জামায়াত হতো।

উত্তর জনপদের ঐতিহাসিক প্রতœতাত্তিক নিদর্শন সমৃদ্ধ শাহ গোরক কামাল (রঃ) পীর সাহেব বাংলাদেশের মধ্যে যে সকল অলি আউলিয়া দ্বীন ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তাদের মধ্যে অন্যতম শাহ গোরক কামাল (রঃ) পীর সাহেব। ডোমার সোনারায় এলাকার শাহ কলন্দর (রঃ) ও ভারতের হলদিবাড়ি পীর সাহেবের বংশধর ছিলেন তিনি। সুষ্ট ও সুন্দর ভাবে নামাজ আদায় করতে পেরে মুসুল্লিরা আনন্দে আতœহারা হয়ে পড়েন।

কিউএনবি/অনিমা/০৪ মে ২০২২খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit