সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে কমিটি গঠন ফুলবাড়ীতে ট্রাকচালক-ব্যবসায়ী বিরোধে সড়ক অবরোধ, তিন ঘণ্টাপর যান চলাচল স্বাভাবিক॥ বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা কোনো একসময় বাংলাদেশ ফুটবল বিশ্বকাপে খেলবে: ক্রীড়া প্রতিমন্ত্রী আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার আসামী গ্রেফতার   ফুলবাড়ীতে বিজিবি’র উদ্যোগে ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ উদ্বোধন ফুলবাড়ী কাঠ ব্যবসায়ী সমিতি’র আত্মপ্রকাশ পশ্চিম তীরে আরও ব্যাপক হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে রাঙামাটিতে সন্ত্রাস দমন আইনে আ’লীগ নেতা অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

যৌন সহিংসতার ব্যাপারে রাশিয়াকে জবাবদিহি করতে হবে: ইউক্রেন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১২০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের শিশুদের ওপর যৌন হয়রানির অপরাধে রাশিয়ার সেনাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন কানাডায় নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ইউলিয়া কোভালিভ। 

কানাডার হাউস অব কমন্স কমিটিকে তিনি বলেন, রাশিয়া যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। ইউক্রেনে রুশ সেনাদের যৌন নিপীড়নকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করতে হবে।

তিনি আরও বলেন, অনেক শিশুকে জোরপূর্বক রুশ নিয়ন্ত্রিত ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে। নিখোঁজ শিশুদের ফিরিয়ে নিয়ে আসতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। তবে ইউক্রেনে রুশ সেনাদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে ক্রেমলিন।   

এদিকে রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত তিন হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর (ওএইচসিএইচআর)। এসব নিহত ব্যক্তিদের বেশির ভাগই রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলায় মারা গেছেন। এছাড়াও দেশটিতে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে। কারণ যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় অনেক জায়গার তথ্য পাওয়া যায়নি। 

অন্যদিকে, সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এ পর্যন্ত ৫৫ লাখেরও বেশি নাগরিক ইউক্রেন থেকে পালিয়ে গেছে। তাদের বেশির ভাগই পার্শ্ববর্তী দেশ পোল্যান্ডে আশ্রয় নিয়েছে। 

এ ছাড়াও দেশটির দক্ষিণাঞ্চলের শহর মারিউপোলের স্টিল প্ল্যান্টে এখনও ২০০’র বেশি নাগরিকের আটকা রয়েছেন।

সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit