শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

টুইটার মালিক মাস্ককে মাহরেজ: ‘ব্রো আমার নীল টিক ফিরিয়ে দাও’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ১০৯ Time View

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়দের ভক্তদের কাছাকাছি যাওয়ার পথটা আরও সহজ করে দিয়েছে নানা রকমের বাহারি সামাজিক যোগাযোগমাধ্যম। তাই হরহামেশা টুইটার, ফেসবুক বা ইনস্টাগ্রামে ক্রীড়া তারকাদের সরব উপস্থিতি থাকে, তাদেরকে পাওয়া যায় অনেকটা হাতের নাগালে। 

বিপরীতে তারকা খেলোয়াড়দের নামে ‘ভুয়া’ অ্যাকাউন্টেরও ছড়াছড়িও কম নয়। তৈরি হয় বাড়তি বিড়ম্বনা। সেই বিড়ম্বনা কমাতে মেসিদে-রোনালদোদের নামে খোলা ভুয়া অ্যাকাউন্টে অনেক সময় ছুরি চালায় সামাজিক যোগাযোগ মাধ্যম কর্তৃপক্ষ। আবার কোনটা আসল আর কোনটা নকল সেটার নিশ্চয়তা দিতে ‘ব্লু’ বা নীল টিক জুড়ে দেওয়া হয় সেলিব্রেটি বা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্টের পাশে। যাকে বলা হয় ভেরিয়ায়েড। 

সেই নীল টিক খোয়া যাওয়ায় বিড়ম্বনায় পড়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রিয়াদ মাহরেজ। ৩০ লাখ অনুসারীর মাহরেজের আইডি থেকে নীল টিক সরিয়ে নেওয়ার কোন কারণও জানায়নি টুইটার। এবার সেই টিক ফিরে পেতে টুইটারের নতুন মালিক ইলন মাস্কের কাছে অভিনব কায়দায় আবেদন করেছেন মাহরেজ।

আলজেরিয়ান ফুটবলার রসিকতা করে নিজের টুইটারেই লিখেছেন, ‘ভাই, আমার নীল টিক আমাকে ফিরিয়ে দিন!’ সপ্তাহখানেক আগেই ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটারের মালিকানা নিজেরে করে নিয়েছেন মাস্ক।

কিউএনবি/অনিমা/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit