বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

রাশিয়ার তেল-গ্যাস বন্ধ করতে ইইউ বৈঠক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ মে, ২০২২
  • ৯৭ Time View

ডেস্কনিউজঃ এতদিন ধরে জার্মানি এই নিষেধাজ্ঞার পক্ষে ছিল না। কারণ, রাশিয়ার গ্যাস ও তেলের উপর জার্মানি অনেকটাই নির্ভরশীল। কিন্তু সম্প্রতি জার্মানি তাদের মনোভাব বদল করে জানিয়েছে, ইইউ যদি এই নিষেধাজ্ঞা জারি করে, তাহলে তাদের আপত্তি নেই। তারপরই ব্রাসেলসে ইইউ-র এনার্জি বা শক্তি মন্ত্রীরা সোমবার (২ এপ্রিল)থেকে আলোচনায় বসেছেন।

মস্কো ইতিমধ্যে পোল্যান্ড ও বুলগেরিয়ায় তেল ও গ্যাস সরবরাহ বন্ধ করেছে। ইইউ-র দেশগুলির মনোভাব হলো, রাশিয়ার এই ব্ল্যাকমেল তারা মেনে নেবে না। তবে সবচেয়ে বড় নীতিপরিবর্তনের ঘোষণা দিয়েছে জার্মানি। তারা জানিয়ে দিয়েছে, যদি অবিলম্বে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়, তাহলে তারা আর বিরোধিতা করবে না।

ইইউ-র ২৭টি দেশ কমবেশি রাশিয়ার তেল, গ্যাস ও কয়লার উপর নির্ভরশীল। ইইউ তাদের চাহিদার ২৬ শতাংশ তেল ও ৪০ শতাংশ গ্যাস রাশিয়া থেকে আমদানি করে। জার্মানি সহ অনেক দেশই রাশিয়ার গ্যাসের উপর খুব বেশি নির্ভরশীল।

ইউক্রেন অবশ্য বেশ কিছুদিন ধরে ইইউ-র সমালোচনায় মুখর। তারা জানিয়েছে, রাশিয়া যখন হামলা করেছে, তখন ইইউ প্রতিদিন রাশিয়া থেকে কয়লা, তেল, গ্যাস কিনছে এবং তাদের শয়ে শয়ে কোটি ইউরো দিচ্ছে। এটা ঠিক নয়।

ক্রেমলিন গত সপ্তাহে পোল্যান্ড ও বুলগেরিয়াতে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। তারা জানিয়েছে, যে সব দেশ বন্ধু নয়, তাদের রুবলে তেল ও গ্যাসের দাম দিতে হবে। তারা আর ইউরোতে দাম মেটাতে পারবে না। মস্কো জানিয়েছে, ডলার ও ইউরো দিতে হলে গাজপ্রোমের একটি ব্যাংকে দিতে হবে। সেখান থেকে তারা আরেকটি ব্যাংকে তা ট্রান্সফার করবে এবং তা রুবলে পরিবর্তিত করবে।

ইইউ এভাবে অর্থ দেয়া ও দুইটি দেশের উপর নিষেধাজ্ঞা জারি করা নিয়ে রাশিয়ার কাছে ব্যাখ্যা চাইতে পারে। সোমবার ইইউ জানিয়ে দিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে এখন যে নিষেধাজ্ঞা জারি আছে, সেটা মানা হলে মস্কোকে ওইভাবে অর্থ দেয়া সম্ভব নয়।

কিউএনবি/বিপুল/০৩ মে ২০২২খ্রিস্টাব্দ/ দুপুর ০১.০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit