সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

রেলমন্ত্রীর সন্তোষ প্রকাশ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২ মে) দুপুরে রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ২৭ মার্চ থেকে ১ মে পর্যন্ত ঈদ উপলক্ষ্যে রেলওয়ে টিকিট বিক্রি কার্যক্রম পরিচালনা করেছে। এবারের ঈদযাত্রা যাত্রীদের কাছে বিগত কয়েক বছরের মধ্যে ছিল সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ। ট্রেনে উঠতে যাত্রীদের কোনো হুড়োহুড়ি ছিল না। শোভন চেয়ারের যাত্রীরাও তাদের সিটে যেতে কোনো ভোগান্তিতে পড়েনি। মাঝখানে দাঁড়ানো কোনো লোক ছিল না। ছাদের যাত্রী নিয়ন্ত্রণ করা হয়েছে। এবার ট্রেনের কোনো শিডিউল বিপর্যয়ও ঘটেনি। রেলপথ মন্ত্রণালয়ের গৃহীত বেশকিছু যুগান্তকারী পদক্ষেপের কারণে এবারের ঈদযাত্রা সুষ্ঠু ও নিরাপদ করা সম্ভব হয়েছে।

এতে আরও বলা হয়,  এরমধ্যে এনআইডি ছাড়া কেউ টিকিট কাটতে পারেনি। ‘টিকিট যার ভ্রমণ তার’ মূল প্রতিপাদ্যকে সামনে রেখে এবার টিকিট বিক্রি করা হয়েছে। এর ফলে টিকিটবিহীন কোনো যাত্রী ট্রেনে যেতে পারেনি। ঢাকা শহরের পাঁচটি জায়গা থেকে আলাদা আলাদা অঞ্চলের জন্য টিকিট বিক্রি করা হয়েছে। প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কোচ সংযোজন করা হয়েছে। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদা তৎপর ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ের নিয়মিত তদারকি ছিল।

রেলওয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টায় এটা করা সম্ভব হয়েছে। এ জন্য রেলপথমন্ত্রী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ঈদ পরবর্তী ট্রেনের যাত্রীদের একই সেবা দেয়া সম্ভব হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit