রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

গুম-খুনের অভিযোগ বিএনপির মুখে মানায় না : হানিফ

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপির উত্থান। তাদের নেতাকর্মীদের মুখে গুম-খুনের অভিযোগ মানায় না। আজ সোমবার (২ মে) কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, হত্যা আর রক্তের মধ্য দিয়ে বিএনপির সৃষ্টি।

বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বিএনপির উত্থান হয়েছে। এদের নেতাকর্মীদের মুখে গুম, খুনের কথা মানায় না। তিনি বলেন, ক্ষমতায় থাকতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারা আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল। এটা দেশবাসী জানে, ভুলে যায়নি। ২১ আগস্ট গ্রেনেড হামলা থেকে শুরু করে আন্দোলনের নামে ২০১৩-১৪-১৫ সালে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে। এ দেশে যত হত্যা-খুনের ঘটনা ঘটেছে, এসব অপকর্ম বিএনপি করেছিল। তারা কোন মুখে অন্যের ঘাড়ে দোষ চাপায়। এ সময় ঈদ যাত্রা প্রসঙ্গে হানিফ বলেন, সড়ক ফোর লেন করাসহ যোগাযোগ খাতে অনেক উন্নতি হয়েছে। তাই আগের মতো এবার ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি কমেছে। মানুষ স্বস্তিতে ও নিরাপদে বাড়ি পৌঁছছে।

 

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit