রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

দুর্বৃত্তদের জায়গা আওয়ামী লীগে নেই : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‌‘দলের নাম ভাঙিয়ে যারা পরীক্ষিত নেতাদের নিগৃহীত করে এমন দুর্বৃত্তদের জায়গা আওয়ামী লীগে নেই। আওয়ামী লীগের ত্যাগী নেতা জিতেন্দ্র গুহর ওপর হামলার ঘটনা ন্যক্কারজনক।’ দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা জিতেন্দ্র গুহকে দেখতে গিয়ে আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় আহত জিতেন্দ্র গুহের চিকিৎসার খোঁজ-খবর নেন  তথ্যমন্ত্রী।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, উত্তর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ খ ম শামসুদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোরশেদ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।  

তথ্যমন্ত্রী বলেন, ‘জিতেন্দ্র গুহ আমাদের দলের একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ছাত্রলীগ থেকে শুরু করে অনেক দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে আজকের পর্যায়ে এসেছেন। তার ওপর যে হামলা হয়েছে সেটি শুধু নিন্দনীয় নয়, এটি জঘন্য। যারা হামলা করেছে তারা দল থেকে বহিষ্কৃত।’ড. হাছান মাহমুদ বলেন, ‘পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের যেই জসিম চেয়ারম্যানের নেতৃত্বে হামলা হয়েছে তাকে দল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ার কারণে।

তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আশা করছি, অন্য আসামিরাও দ্রুত গ্রেফতার হবে।’তথ্যমন্ত্রী বলেন, ‘এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের দলের সমস্ত নেতাকর্মীরা জিতেন গুহের সঙ্গে আছেন। এ ধরনের দুষ্কৃতিকারীদের আমাদের দলে কোনো স্থান নেই। যারা এই ধরনের দুর্বৃত্ত আছে, দলের নাম ভাঙিয়ে নানা সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করে, দলের নাম ভাঙিয়ে দলের পরীক্ষিত নেতাদের নিগৃহীত করে তাদের কোনো জায়গা আমাদের দলে নেই।’

 

 

কিউএনবি/আয়শা/২রা মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit