বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
ভয়াবহ হাম প্রাদুর্ভাবের মুখে বাংলাদেশ, বাড়ছে শিশু মৃত্যুর ঝুঁকি: রয়টার্সের প্রতিবেদন কক্সবাজারে ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেপ্তার পাট রফতানি করে ১০ বছরে বাংলাদেশের আয় ৮৪ হাজার কোটি টাকা ডিজিটাল ফিতনার বিস্তার ও ইসলামের প্রতিকার আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি কেরানীগঞ্জে কারখানা সিলগালা, লাখ টাকা জরিমানা স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব কিনছেন মেসি ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ, এনসিপি নেত্রী কারাগারে ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসের আপত্তি, নীরব সম্মানে বিশেষ বার্তা ফারুক ও ওমরের স্ত্রীকে ডিভোর্সে গুণতে হবে ২২ হাজার ৯৪৫ কোটি টাকা!

আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘আসানি’

Reporter Name
  • Update Time : সোমবার, ২ মে, ২০২২
  • ১০৮ Time View

ডেস্কনিউজঃ ঘূর্ণিঝড় ‘আসানি’ আঘাত হানতে পারে দেশে। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যার ওপর দিয়ে বয়ে যেতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘আসানি’। দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া লঘুচাপটি আরও শক্তি অর্জন করে নিম্নচাপে রূপ নিতে পারে। পরবর্তীতে নিম্নচাপটি ঘূর্ণিঝড়েও পরিণত হয়ে আঘাত হানতে পারে বলে ধারণা করছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, দক্ষিণ আন্দামান সাগরে আগামী ৬ থেকে ৭ মে’র মধ্যে একটি লঘুচাপ তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। লঘুচাপটি তৈরি হলে সেটি সুনির্দিষ্ট লঘুচাপের পর ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ভারতসহ বাংলাদেশের উপকূলে চলতি মাসের ১০ থেকে ১২ মের মধ্যে আঘাত হানতে পারে। লঘুচাপটি তৈরি হলে বাংলাদেশ থেকে এর দূরত্ব হবে আড়াই হাজার থেকে তিন হাজার কিলোমিটার। এর জন্ম হওয়ার পরে সুনির্দিষ্ট লঘুচাপ বা ঘূর্ণিঝড় হবে কি না সেটি এ মুহূর্তে বলা যাবে না। তবে তৈরি হতে যাওয়া লঘুচাপটি থেকে শক্তি অর্জন করে ঘূর্ণিঝড় হওয়ার সুযোগ রয়েছে।

বঙ্গোপসাগরে যেসব ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, সেগুলোর মধ্যে অনেকগুলো সুপার সাইক্লোনে রূপ নিয়েছিল। তবে এটাও সত্য যে, ঘূর্ণিঝড়গুলো উপকূলে আসতে আসতে অনেকটাই দুর্বল হয়ে যায়। যেহেতু এখনও ঘূর্ণিঝড়টি তৈরি হয়নি, সেহেতু এর তীব্রতা এই মুহূর্তে অনুমান কেবল। তবে এটি যদি তৈরি হয়, তাহলে এর তীব্রতা বেশি হবে বলে জানান তিনি।

আবহাওয়াবিদ মল্লিক আরও বলেন, এই লঘুচাপটি যেই জায়গায় তৈরি হয়েছে, সেখান থেকে বাংলাদেশ উপকূলে আসতে ১০ দিন সময় লাগবে। আগামী ১০ থেকে ১১ মে’তে উপকূলে আঘাত হানতে পারে।

কিউএনবি/বিপুল/০১ মে ২০২২ খ্রিস্টাব্দ / রাত ১১.৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit