সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন

এপ্রিলে আয়ের রেকর্ড গড়ল সুয়েজ খাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাসের হিসাবে এই এপ্রিলে ইতিহাসের সবচেয়ে বেশি আয় করেছে মিসরের সুয়েজ খাল। খালটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়ে ছে বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, জাহাজ পারাপার ফি বাবদ এপ্রিল মাসে ৬২৯ মিলিয়ন মার্কিন ডলার আদায় করা হয়েছে সুয়েজ খাল কর্তৃপক্ষ। এক বিবৃতিতে সুয়েজ খাল কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবিয়ি জানিয়েছেন, গত বছরের এপ্রিলের তুলনায় এবারের এপ্রিলে

আয় বেড়েছে ১৩ দশমিক ৬ শতাংশ। উল্লেখ্য, মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত ১৯৩ কিলোমিটারের একটি কৃত্তিম সামুদ্রিক খাল সুয়েজ খাল। এটি সুয়েজের ইস্তমাসের মাধ্যমে ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে। খালটি সিল্ক রোডের অংশ যা ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করে। লোহিত সাগর ও ভূমধ্যসাগরের সংযোগ ঘটানো ১৯৩ কিলোমিটারের সুয়েজ খাল এশিয়া ও ইউরোপের বাণিজ্যিক রুট হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। করোনার কারণে গত দুই বছর রুটটিতে জাহাজ পারাপারের মাত্রা কম ছিল। এ বছর তা স্বাভাবিকভাবেই বেড়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit