মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ ড্র করলেও কি বাঁচবে নকআউট স্বপ্ন? উজবেকিস্তান ম্যাচে পর্তুগালের সমীকরণ সাংবাদিকদের ওপর হামলায় জামায়াতের দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল প্রধানমন্ত্রীর সঙ্গে এয়ারএশিয়া সিইও’র সৌজন্য সাক্ষাৎ উজবেকিস্তান ম্যাচে কি একাদশে থাকবেন রোনালদো? ধোঁয়াশা রাখলেন কোচ কেন পাকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট? ঢাবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল দীঘিনালার দুর্গম পাহাড়ে সুপেয় পানির সংকট নিরসনে সেনাবাহিনীর গভীর নলকূপ স্থাপন। নওগাঁ সদর এমপির উদ্যোগে রাস্তার উন্নয়ন,উপকৃত ৬০ পরিবার

“ছোটদের মাঝে সবার পাঠশালার ঈদ আনন্দ উপহার বিতরণ”

এস.কে হিমেল,নীলফামারী
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ৩১৭ Time View
এস.কে হিমেল,নীলফামারী : ছোটদের মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতে ‘সবার পাঠশালা’ ‘ঈদ আনন্দ উপহার- ২০২২’ বিতরণ করে ১লা মে, নীলফামারী জেলা ডোমার উপজেলার ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। এসময় কোমলমতি শিশুদের মাছে ঈদ বস্ত্র, শিক্ষা উপকরণ, খেলনা উপকরণ ও চকলেট বিতরণ করা হয়। ‘সবার পাঠশালা’র ভলেন্টিয়ার সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী হৃদিকা তাবাসসুম রুমা বলেন, ‘আমাদের দ্বারা যতটুকু পারা সম্ভব তা আমরা উজাড় করে করার প্রচেষ্টা করেছি। কোমলমতি ছোটদের ঈদ আনন্দকে দ্বিগুণ করতে আমরা সবার পাঠশালা ঈদ আনন্দ উপহার বিতরণ করি। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ‘ঈদ আনন্দ উপহার- ২০২২’ এ যারা আর্থিকভাবে পাশে দাড়িয়েছেন। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সকল উপদেষ্টা স্যার, সমন্বয়ক, সেচ্ছাসেবক সহ সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি।’

‘সবার পাঠশালা’র আরেকজন ভলেন্টিয়ার সমন্বয়ক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী মৌমিতা অধিকারী বলেন, ‘সবার পাঠশালা তার জন্মলগ্ন থেকে শিক্ষা, সেবা, মানবতা, জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে। সবার পাঠশালার ব্যতিক্রমী উদ্যোগ হলো, মানুষের বন্ধু বই নিয়ে যেমন প্রত্যেক পাড়ায় পাড়ায় লাইব্রেরী গড়ে তোলা,  ঠিক তেমনি প্রকৃতির বন্ধু বৃক্ষও রোপণ করছে ব্যপক হারে। আশা করা যায় সবার প্রচেষ্টা ও শুভকামনায় ‘সবার পাঠশালা’ অনেকদূর  এগিয়ে যাবে।’

‘ঈদ আনন্দ উপহার- ২০২২’ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, ‘সবার পাঠশালা’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা, বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক বকুল রায়, গোমনাতি টেকনিক্যাল স্কুল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের প্রভাষক সোনামোহন রায়, কে.এন.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিশ্বদেব রায় ও বাগডোকরা নিমোজখানা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গৌরাঙ্গ রায়। 

সভাপতিত্ব করেন বাগডোকরা নিমোজখানা স্কুল এন্ড কলেজের প্রভাষক ও ‘সবার পাঠশালা’র প্রতিষ্ঠাতা উপদেষ্টা তপু রায়। ‘ঈদ আনন্দ উপহার- ২০২২’ এর আহ্বায়ক ও ভলেন্টিয়ার সমন্বয়ক হিসেবে দায়িত্বে ছিলেন, হৃদিকা তাবাসসুম রুমা, মৌমিতা অধিকারী, মাহাফুজুল ইসলাম শাওন, রঞ্জন রায়, মোঃ নিরব হাসান রাতুল ও শান্ত রায়।

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit