শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের! রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি

শ্রীমঙ্গলে মে দিবসের তাৎপর্য ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১৫৫ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুনিয়ায় মজদুর এক হও এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মে দিবস পালন করা হয়। এ দিবসের তাৎপর্য ও শ্রশজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (১ মে) ২০২২ খ্রিঃ শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে দুপুর ১২ ঘটিকায় সময়ে মে দিবসের তাৎপর্য ও শ্রশজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত সমাবেশ অনুষ্ঠানে শ্রীমঙ্গল ৭নং রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাবু বিজয় বুনার্জী এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল ৮নং কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক, প্রানেশ গোয়ালা’র সঞ্চালনায় মুঠোফোনের মাধ্যমে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এম.পি। সভাপতি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি ও সাবেক চিফ হুইপ, বাংলাদেশ জাতীয় সংসদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জনাব মিছবাহুর রহমান। শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.শামীম উর রশীদ তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক, জগৎজ্যোতি ধর শুভ্র, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, জহর তরফদার। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবির মানুষ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এম.পি।

মুঠোফোনের মাধ্যমে শ্রমিকদের উদ্দেশ্য বলেন, মাননীয় সাবেক অর্থমন্ত্রী মৃত্যুবরণ করায় মরহুমের জানাজার নামাজ আদায়ের জন্য সিলেট আসার কারণে, আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি। আপনারা সবাই এই দিনে মিছিল করে শহরে এসেছেন, এখানে আওয়ামী লীগ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এবং সবাই মিলেমিশে আপনারা সবাই সব কিছুশেষ করে বাড়িতে ফিরবেন, আমি আসবো ঈদের পরে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ জানাই রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী ও কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়াল সহ আরো যারা উপস্থিত আছেন নেতৃবৃন্দ সবার নাম বলতে পারছি না।

আমরা চাই শ্রমিকদের ঐক্যবদ্ধ সমাজ যদি থাকে তাহলে আন্দোলন সংগ্রাম দাবী-দাওয়া আদায়ে আরো সহজ হবে। তাই ঐক্যবদ্ধ হয়ে চলার জন্য সব শ্রমিকরা সব শ্রমিকনেতা এক হয়ে চলতে হবে। এতে ভাগাভাগি যারা করে তারা শ্রমিক সমাজের পক্ষের শক্তি বলে মনে হয় না। সেই জন্য আপনারা ভালো থাকবেন, আমি দোয়া আশীর্বাদ করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার যতদিন আছে, আপনাদের পাশে থাকবে, আওয়ামী লীগ যতদিন আছে, আওয়ামী লীগ পাশে থাকবে, আমরা আছি ভবিষ্যৎতেও থাকবো, সবাই ভালো থাকুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এ দেশের মেহনতী শ্রমিক সবার।

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/রাত ৮:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit