মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

মহেশখালী বিএনপি’র উদ্যেগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইউসুফ বদরী, কক্সবাজার ।
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১৯৪ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠন মহেশখালী উপজেলা শাখার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনা, আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মহেশখালী পৌরসভাস্থ অহনা কনভেনশন হলে গতকাল ২৭ এপ্রিল অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী।

মহেশখালী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, জেলা স্বেচ্ছাসেবক দল’র সভাপতি অধ্যাপক আজিজুর রহমান, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ বোখারী, উখিয়া বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জেলা ছাত্রদল’র সাবেক সভাপতি রাশেদুল হক রাশেদ ও জেলা স্বেচ্ছাসেবক দল’র যুগ্ম সাধারণ সম্পাদক আবছার কামাল।

মহেশখালী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক আবদুল করিম মেম্বার এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহেশখালী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব আকতার কামাল চৌধুরী, সহ-সভাপতি আলহাজ্ব এখলাছুর রহমান, সহ-সভাপতি এস্তেফাজুল হক, সহ-সভাপতি মোহাম্মদ শফি মেম্বার, মহেশখালী উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক শফিউল আলম শফি, মাতারবাড়ী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফুল কাদের চৌধুরী, শাপলাপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আকতার হোছাইন, বড় মহেশখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ছাবের হোছাইন, মহেশখালী উপজেলা যুবদল’র আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আনোয়ার পাশা, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আমান উল্লাহ আমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাসেম, জেলা মৎস্যজীবি দলের যুগ্ম আহ্বায়ক মাষ্টার কবির আহমদ, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ মোহাম্মদ আরাফাত, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন ও উপজেলা স্বেচ্ছাসেবক দল’র সদস্য সচিব আব্দু সামাদ। শুরুতে কোরান তেলাওয়াত করেন ওমর ফারুক।

এদিকে জেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট নুরুল আলম বক্তব্য দানকালে উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক এর মোবাইলে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ ভারতের সিলং থেকে ভিডিও কল দিলে সাথে সাথে অনুষ্ঠান স্থলের নেতাকর্মীরা সালাহ উদ্দিন ভাই, সালাহ উদ্দিন ভাই বলে মূহর্মূহ স্লোগান দেন।

এক পর্যায়ে জেলা বিএনপি’র সভাপতি ও অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব শাহাজাহান চৌধুরী চেয়ার বসা অবস্থা থেকে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে স্লোগান ধরেন -” সালাহ উদ্দিন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সালাহ উদ্দিন ভাই আসছে শুভ দিন, তুমি ফিরলে ফিরবে আলোর দিন।” এইতো একজন নেতার প্রতি সম্মান। শাহাজাহান চৌধুরী আরো বলেন, বাংলাদেশে এখন দুঃসময় চলছে। বিএনপি নেতাকর্মীদের জেল জুলুম দিয়ে আতংকের মধ্যে রাখা হয়েছে। শহীদ জিয়ার আদর্শের নেতাকর্মীরা রাজপথে ছিল, রাজপথে আছে এবং রাজপথে থাকবে। আগামী ২০২৩ সাল বাংলাদেশের রাজনৈতিক চিত্র পাল্টে যাবে ইনশাল্লাহ।

কিউএনবি/বিপুল/০১ মে ২০২২ খ্রিস্টাব্দ / বিকাল ৩:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit