রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম
সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ডোমারে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক স্মরণে খাদ্য সামগ্রী ও অর্থ বিতরণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১৬৫ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ’লীগের উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক স্মরণে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশন আয়োজিত রোববার ( ১লা মে) সকাল ১১টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

আমরিন নাহার হক গোধূলি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন নবী, ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আনিছুল হক গোল্ডেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা আহবায়ক আল আমিন রহমান, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান সোহাগ প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে এলাকার ডের শতাধীর দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদের উপহার খাদ্য সামগ্রী হিসাবে সেমাই, চিনি, আটা, পোলার চাল, দুধ, সুজি, সাবানসহ নগদ অর্থ প্রদান করা হয়।

এ সময় বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক এর পরিবারের বুলবুলি হক, নুরুন নাহার, রিয়া আক্তার হুমায়রা, আনিকা তাহসিন স্বর্ণা, নজীবুল হক, আশরাফুল হক সন্ধি, আইরিন নাহার হক গ্লোরী, নিশাত তাসনিম সুহি, জিলান, মুন সহ অনেকে উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৩:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit