রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

আওয়ামী লীগের বিদেশে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১২০ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোন প্রভু নেই। জণগণ যাদের ক্ষমতার উৎস তাদের অন্য কারো শক্তির কাছে জিম্মি হতে হয়না।  আজ রবিবার (১ মে) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিস্তা নদী পানি বণ্টনের অমীমাংসিত বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে।

কারণ এটা জাতীয় স্বার্থ। ২১ বছর বিরোধ রেখে দেশের কোনো লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে। ভারতের সাথে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবে। ওবায়দুল কাদের দাবি করেন, বিদেশে বিএনপির প্রভু অনেক। তারা প্রভুদের কাছে নালিশ জানায়। পক্ষান্তরে আওয়ামী লীগের বিদেশে যারা আছে তারা বন্ধু, প্রভু নয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতী মানুষের শুভেচ্ছা জানিয়ে বলেন, তারা আজ মে দিবস পালন করছেন, এটি আজ একটি ঐক্যের দিন।  

এদেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সবার আগে আওয়ামী লীগ পৌঁছে যায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সংকটে, দুর্যোগে আওয়ামী লীগ কখনো হতাশ হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।  পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অসহায় ও দুস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতারা।

 

 

কিউএনবি/আয়শা/১ মে, ২০২২/১৮ বৈশাখ, ১৪২৯/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit