আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : আশুলিয়ায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে পয়লা মে দিবস পালন করেছেন নেতৃবৃন্দ। রোববার সকালে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শিমুলতলা, ইউনিক ও বাইপাইল এলাকা প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেত হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা থেকে জাতীয় মজুরী ২০হাজার টাকা নির্ধারণ, কারখানায় শ্রমিকদের নিরপত্তার ব্যাবস্থা করা, ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা, প্রতিষ্ঠানিক ও অপ্রতিষ্ঠানিক খাতে সকল শ্রমিক হত্যার বিচার করাসহ শ্রমিক ছাঁটাই বন্ধের দাবী করেন তারা।সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ তুহিন চৌধুরীর নেতৃত্বে এই র্যালীতে অংশগ্রহণ করেন সহ-সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দসহ পোশাক শ্রমিকরা।
কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /বিকাল ৩:০০