রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

সিলেট বন্দরবাজারের প্রধান সড়কে ভাঙ্গন,ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা

Reporter Name
  • Update Time : রবিবার, ১ মে, ২০২২
  • ১৪৪ Time View

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর বন্দরবাজার প্রধান সড়কে দুর্গাকুমার স্কুল সংলগ্ন হাসান মার্কেটের সামনের সড়কের মধ্যখানে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট খাট দুর্ঘটনা। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা।এই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন যাত্রীরা। পাশাপাশি বৃষ্টি হলে সড়কের ভাঙ্গনে পানি জমে হাসান মার্কেটের ভিতরে ঢোকে যায়, এতে মার্কেটের ক্রেতা ও বিক্রেতারা দুর্ভোগের শিকার হচ্ছেন। মার্কেটের মসজিদে নামাজ আদায় করতে মুসল্লীগন সড়কের ময়লা- আবর্জনা পানির উপর দিয়ে যাতায়াত করেন, এতে মুসল্লীদের নামাজ আদায়ে ব্যাঘাত গঠছে। সড়কের ভাঙ্গনের কারনে দুর্ঘটনা, মার্কেটের বিতর পানি ঢোকা বন্ধ সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য সংস্লিষ্ট কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।

আলাপকালে পথচারী ইমন আহমদ বলেন, সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সারা বছর নগরীর ভাঙ্গাগড়ার কাজ করছেন, কিন্তুু বন্দরবাজার প্রধান সড়কের বেহাল দশা সেদিকে নজর নেই।পবিত্র ইদুল ফিতর উপলক্ষে সিলেটে জনসমাগম বাড়ছে, গাড়ী ও যাত্রীরা যাতে দুর্ঘটনার শিকার না হন সে বিষয়টি নজরে এনে সড়কের সংস্কার কাজ দ্রুত করে দেওয়ার দাবি জানান।এ ব্যাপারে হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম মার্কেটের ভিতরে বৃষ্টির পনি ঢোকা বন্ধ, ক্রেতা ও বিক্রেতারা দুর্ভোগের শিকার থেকে মুক্তি ও মার্কেটর মসজিদে মুসল্লীগন সড়কের ময়লা-আবর্জনা পানির উপর দিয়ে নামাজ আদায়ে ব্যাঘাত না হওয়া সহ সকল প্রকার প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহন করার জন্য সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করেন।

কিউএনবি/অনিমা/ ১লা মে ২০২২ খ্রিস্টাব্দ /সকাল ১১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit