সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
ধসে পড়া বহুতল ভবনের নিচে থেকে বাবা ও দুই ভাইকে জীবিত উদ্ধার! প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ সোমবার

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরবে শনিবার (৩০ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে দেশটি ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার (২ মে)। দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল রোববার (১ মে) দেশটিতে রমজান মাসের শেষ দিন পালিত হবে। শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর হিসেবে পালিত হয়। হিজরি ক্যালেন্ডারে রমজান মাসের পর এই মাসের আগমন ঘটে। 

এর আগে আবুধাবি-ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) বলেছে, আজ শনিবার (৩০ এপ্রিল) মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।

এর মানে আগামীকাল রবিবার (১ মে) ওই অঞ্চলে  রমজান মাসের শেষ দিন। এর পরের দিন (২ মে) উদযাপিত হবে ঈদুল ফিতর। 

শনিবার সকালে জারি করা এক বিবৃতিতে আইএসি জানিয়েছে, তারা রমজানের শেষদিকের অতিসরু চাঁদটি কোনোমতে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। এর অর্থ হলো ইসলামী বিশ্বের সকল দেশ থেকে আজ শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হয়ে পড়বে। 

কিউএনবি/অনিমা/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit