বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ওঁরাও সম্প্রদায়ের ভূমি দখল ও হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ২৩৩ Time View

সিলেট প্রতিনিধি  : সিলেট নগরীর বালুচরের ভূমি খেকো সন্ত্রাসী কর্তৃক ওঁরাও সম্প্রদায়ের জায়গা দখল চেষ্টা ও হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। ৩০ এপ্রিল শনিবার দুপুর আড়াই টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ওঁরাও জনগোষ্ঠি ভূমি রক্ষা কমিটি সিলেটের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ এর সভাপতিত্বে ও ওয়ার্কার্স পার্টির সভাপতি সিকান্দর আলীর পরিচালনায় বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদ উল্ল্যাহ শহিদুল ইসলাম, গণতন্ত্রী পার্টি জেলা সভাপতি মোঃ আরিফ মিয়া, গনফোরম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট আনসার খান, বাসদ (মার্ক্সবাদী) আহ্বায়ক উজ্জল রায়, বাসদ সমন্বয়ক আবু জাফর,জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক সুশান্ত সিনহা সুমন, বাপা সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, এনডিএফ নেতা সুরঞ্জিত সরকার,বাসদ(মার্ক্সবাদী) জেলা সদস্য এডভোকেট হুমায়ূন রশীদ শোয়েব, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, সাম্যবাদী আন্দোলনের এডভোকেট মহিতোষ দেব মলয়, যুব মৈত্রী কেন্দ্রীয় নেতা হিমাংশু মিত্র, ওঁরাও সম্প্রদায়ের নেতা মিলন ওঁরাও, শিপ্রা ওঁরাও প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের অপরাপর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মত সিলেটের ওঁরাও সম্প্রদায়ও একটি নিরীহ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। সিলেট মহানগরীর বালুচর এলাকায় তাদের আদি নিবাস। প্রকৃতির সন্তান এই নিরীহ নৃ-গোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি ও নৃ-তাত্বিক বৈশিষ্ট্যকে ধারণ করে শত শত বছর যাবৎ ঐ এলাকায় বসবাসরত আছে। গত শতাব্দীর আশির দশক থেকে ঐ এলাকায় বসবাসরত চিহ্নিত একটি ভূমিদস্যূ দুর্বৃত্তচক্র ওঁরাও সম্প্রদায়ের সমূহ সহায়-সম্পত্তি আত্মসাৎ করার লক্ষ্যে নানাবিধ কুকর্মের অপতৎপরতায় লিপ্ত হয়। ইতিমধ্যে বিপুল সংখ্যক ওঁরাও সম্প্রদায়ের পরিবার-পরিজন ও তাদের সমুদয় সহায় সম্পত্তি ও বসতভিটা থেকে অন্যায় ও নৃশংসতার মাধ্যমে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দিয়েছে।বর্তমানে ১৫/২০টি পরিবার অত্যন্ত বিপদজনক ও মানবেতর জীবনযাপনের মাধ্যমে সেখানে টিকে আছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, চিহ্নিত ও ঘৃণিত ঐ ভূমিদস্যু দুর্বৃত্তচক্র এবং তাদের লেলিয়ে দেয়া গুন্ডাবাহিনী অতি সম্প্রতি ওঁরাও সম্প্রদায়ের অসহায় মানুষদের তাদের বসতভিটা থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করে দিতে মরিয়া হয়ে উঠেপড়ে লেগেছে। ওঁরাও সম্প্রদায়ের পরিবার সমূহের স্বত্ব দখলীয় সহায় সম্পত্তি, শ্মশান ও দেবালয় সহ ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমি ভয়-ভীতি প্রদর্শন, নানান ধরনের যোগাযোগী ও জাল দলিলাত সৃষ্টি করে তাদেরকে বলপূর্বক উচ্ছেদ করার ঘৃণ্য বর্বরোচিত হামলার চেষ্টা করছে ।

গতকাল এই ভূমি খেকো চক্র টিলা কেটে জায়গা দখলের চেষ্টা চালায় এবং হামলা করে রতন ওঁরাওকে হত্যার চেষ্টা করে। এছাড়া আরও ৫ জনকে আহত করে। ইদানিং তাদের দুর্দমনীয় হিংস্র প্রচেষ্টা নিরীহ এ জনগোষ্ঠীকে মারাত্মকভাবে আতংকগ্রস্থ করে তুলেছে। ভুক্তভোগী ওঁরাও সম্প্রদায়ের অসহায় মানুষদের পক্ষ থেকে আজ সংশ্লিষ্ট শাহপরান (রঃ) থানায় মামলা করা হয়েছে। এছাড়া ও ঐ ভূমিদস্যু, সন্ত্রাসী, জালিয়াত চক্রের বিরুদ্ধে সিলেট জেলা জজ আদালতে চলমান রয়েছে একাধিক মামলা।বক্তারা বলেন, বিগত এক যুগেরও অধিক সময় থেকে ওঁরাও সম্প্রদায়ের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন-সংগ্রামে সহযোগী হিসেবে নিজেদের দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। বক্তারা সময়ক্ষেপণ বা কালবিলম্ব না করে রাষ্ট্রের পক্ষে দায়িত্বশীল সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নিরীহ নৃ-গোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের অসহায় মানুষদের রাষ্ট্রের সংবিধান স্বীকৃত অধিকার, ক্ষমতা ও তাদের অস্তিত্ব রক্ষার নূন্যতম ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

সভাপতির বক্তব্যে লোকমান আহমদ বলেন, আসাংবিধানিকভাবে স্বীকৃত রাষ্ট্রের সুনির্দিষ্ট আইনগত রক্ষাকবচ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতার কারণেই ওঁরাও সম্প্রদায়ের সম্পত্তি ইতিপূর্বে বেদখল হয়েছে, উচ্ছেদ হয়েছে। রাষ্ট্রের এমনতর আইনবহির্ভূত ভূমিকায় দেশের সচেতন নাগরিক সমাজকে করেছে স্তম্ভিত। আমরা অবিলম্বে সিলেটের জেলা প্রশাসন সহ রাষ্ট্রের পক্ষে দায়িত্বশীল সকল কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।বক্তারা ভূমিদস্যু দুর্বৃত্তচক্র ও চিহ্নিত গুন্ডা মাস্তানদের অবিলম্বে আইনের আওতায় এনে ওঁরাও সম্প্রদায়ের অসহায় মানুষদের জানমালের পরিপূর্ণ নিরাপত্তা বিধান নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

কিউএনবি/অনিমা/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /রাত ৯:৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit