মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
পোল্যান্ডে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও সেনা পাঠাচ্ছে সুইডেন ‘বাংলা একাডেমি ফন্ট’ এর উদ্বোধন ইতালির নামে মালয়েশিয়ায় পাচার দুইজন গ্রেপ্তার  শার্শায় কভারভ্যান নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় হেলফার নিহত শার্শায় নেশাজাতীয় ২শ বোতল সিরাপসহ আটক ২ এজেন্ট ব্যাংকের দুই কর্মকর্তাকে  পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনতাই নওগাঁয় হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড পাহাড় কেটে ইটভাটা, রাঙামাটিতে আ;লীগ নেতাসহ সাবেক চেয়ারম্যানকে আসামী করে মামলা কান্না থেকে কিংবদন্তি—আর্জেন্টিনার জার্সিতে মেসির মহাকাব্যিক যাত্রা মাটিরাঙ্গায় শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর করতে প্রস্তুতিসভা।

নির্মাণ সামগ্রী নিয়ে এক সাথে গবেষণা করবে লাফার্জহোলসিম ও বুয়েট

শহিদ আহমেদ খান সাবের, সিলেট প্রতিনিধি।
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৩৪ Time View

সিলেট প্রতিনিধি  :  বিশ্বের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান হোলসিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং দেশের অন্যতম বিশ^স্ত এবং নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয় (বুয়েট) নির্মাণ সামগ্রী নিয়ে একসাথে গবেষণা করবে। বিশেষায়িত টেকসই এবং পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী উদ্ভাবনের মাধ্যমে নির্মাণ ব্যয় কমানোর লক্ষ্যে একত্রে গবেষণা করবে উভয় প্রতিষ্ঠান।সম্প্রতি বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স এর সাথে প্রতিষ্ঠানটির কাউন্সিল ভবনে এ নিয়ে চুক্তি স্বাক্ষর করেছে লাফার্জহোলসিম। বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার এবং লাফার্জহোলসিম বাংলাদেশ এর প্রধান নির্বাহি রাজেশ সুরানা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। প্রথম প্রকল্প হিসেবে উভয় প্রতিষ্ঠান বাংলাদেশে অন্যান্য সিমেন্টের তুলনায় র‌্যাপিড আর্লি স্ট্রেংথ এর কার্যকরিতা নিয়ে কাজ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লাফার্জহোলসিম বাংলাদেশ এর প্রধান নির্বাহি রাজেশ সুরানা বলেন, বুয়েটের রয়েছে মেধা আর আমাদের রয়েছে অভিজ্ঞতা। একসাথে আমরা বাংলাদেশের জন্য উদ্ভাবনী ও টেকসই নির্মাণ পণ্য উপহার দিতে পারব বলে আশাবাদী।বুয়েটের উপাচার্য সত্য প্রসাদ মজুমদার বলেন, বুয়েট এবং লাফার্জহোলসিম এর এই অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের নির্মাণ খাত দারুনভাবে উপকৃত হবে বলে আমরা বিশ্বাস করি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোঃ দেলোয়ার হোসেন, অধ্যাপক ড. রাকিব আহসান, লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী, চীফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার ও মানব সম্পদ পরিচালক আসিফ ভূইয়া এবং বিক্রয় ও বিপণন পরিচালক গাজী মাহফুজুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/অনিমা/ ৩০ এপ্রিল ২০২২খ্রিস্টাব্দ /রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit