বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের রেশন এর চাল ও গম জব্দ, ব্যবসায়ীকে জরিমানা। বিভাগীয় সদরগুলোতে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা হবে সর্বকালের সেরা কে, জানালেন বিশ্বকাপজয়ী তারকা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

৩ টেস্ট খেলা মোসাদ্দেককে স্কোয়াডে নেওয়ার কারণ জানালেন নান্নু

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১০১ Time View

স্পোর্টস ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে টেস্ট স্কোয়াডে নতুন করে শুক্রবার আবার দলভুক্ত করা হয়েছে মোসাদ্দেক হোসেনকে। মাত্র ৩ টেস্ট খেলা মোসাদ্দেককে কেন দলে নেওয়া হলো সে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এর জবাবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ব্যাটিং অলরাউন্ডার বলেই তাকে বিবেচনা করা হয়েছে। এক গণমাধ্যমকে তিনি বলেন, ‘একজন অলরাউন্ডার নিলাম। যেহেতু মিরাজ নেই, নাঈম কিছুদিন ধরে খেলার বাইরে আছে। ক্যাম্পে দুজন কেমন করে, কী অবস্থায় আছে, সেটা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রথম শ্রেণির ক্রিকেটে সাম্প্রতিক সময়ে কিছুই করেননি মোসাদ্দেক। ২০১৯-২০ ও ২০২০-২১ মৌসুমে ব্যাটিং ও বোলিংয়ে উল্লেখযোগ্য পারফর্ম করেননি।  ২০১৯-২০ মৌসুমে ব্যাটিংয়ে ৩ ম্যাচে ৫ ইনিংসে ২৬ গড়ে ১০৪ রান করেন। আর ২০২০-২১ মৌসুমে ৩ ম্যাচে ৫ ইনিংসে ৩৭.৫০ গড়ে ১৫০ রান করেন মোসাদ্দেক। এরপরও কেন মোসাদ্দেককে পছন্দ নির্বাচকমণ্ডলীর? আরেক নির্বাচক হাবিবুল বাশার বললেন, ‘আমাদের মনে হয়েছে যদি চার বোলার নিয়ে নামি, তাহলে লোয়ার অর্ডারে এমন একজন প্রয়োজন যিনি ব্যাট করতে পারেন।’

সেক্ষেত্রে মোসাদ্দেককেই পছন্দ নির্বাচকদের। এদিকে আঙুলের চোটে শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার বদলে নেওয়া হয়েছে অফস্পিনার নাঈম হাসানকে। আগামী ৮ মে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা দল। ১০ ও ১১ মে বিকেএসপিতে হবে দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচ খেলে পরের দিন চট্টগ্রামে যাবে সফরকারীরা। প্রথম টেস্ট হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ মে শুরু প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ঢাকায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লাল বলের শেষ ম্যাচের লড়াই শুরু ২৩ মে।

প্রথম টেস্টে বাংলাদেশ স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, মোসাদ্দেক হোসেন, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।

 

 

কিউএনবি/আয়শা/৩০শে এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit